Others

দুষ্টু লোকেরা বলে টুকু আসে, টুকু যায়— লোডশেডিং নিয়ে সংসদে রুমিন ফারাহানা

জ্বালানি সংকট, লোডশেডিং নিয়ে সংসদে সমালোচনা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের বিষয়ে- দুষ্টু লোকে বলেন, ভালো লোকে বলেন না— টুকু আসে, টুকু যায়। এই আসে, এই যায়। কতক্ষণ থাকে তারা নাকি বুঝতে পারে না।’ বৃহস্পতিবার জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্বালানি সংকট নিয়ে রুমিন ফারহানা বলেন, যখন তেলের দাম …

Read More »

জামিন চাই না, বাসায় যাওয়ার তাড়া নেই: ট্রাইব্যুনালে দীপু মনি

স্বামী তৌফীক নাওয়াজের মৃত্যুর পর, এখন আর বাসায় ফেরার তাগিদ অনুভব করছেন না জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে নিজের জামিন আবেদন প্রত্যাহার করতে চেয়েছেন কারাবন্দি আওয়ামী লীগ নেত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ হাজির করা হয়। এ দিন তার জামিন শুনানির দিন ধার্য ছিল। বিচারপতি মো. …

Read More »

পাঁচ তারকা হোটেলে ১০ দিনে বিল প্রায় ৬ লাখ, উধাও পরিবার

ভারতের উদয়পুরের বিলাসবহুল পাঁচতারা হোটেল ওবেরয় উদয়ভিলাসে ১০ দিন অবস্থান করে ৫ লাখ ৭৪ হাজার রুপির বিল পরিশোধ না করেই চলে যাওয়ার অভিযোগ উঠেছে দিল্লির এক পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ১২ আগস্ট অনুরাগ যাদব নামের এক ব্যক্তি মেকার বাহা ট্র্যাভেল এজেন্সির মাধ্যমে হোটেলটিতে বুকিং করেন। এরপর স্ত্রী ও …

Read More »

বাজার থেকে অবিলম্বে নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ

বম্বে সুইটসের বিভিন্ন মসলা ও বাঘাবাড়ী ঘিসহ নিম্নমানের ১০টি পণ্য বাজার থেকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বিএসটিআইয়ের ল্যাবরেটরি পরীক্ষায় মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় এসব পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়াও প্রতিষ্ঠানের মান ধরে রাখতে না পারায় এসব পণ্যের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে কারণ …

Read More »

ট্রাম্পের ৫০% শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের ৯০০ পণ্যে পাল্টা শুল্ক আরোপ কানাডার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক কানাডিয়ান আমদানির ওপর আরোপিত সর্বশেষ শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রের প্রায় দুই হাজার ৮০০ কোটি কানাডিয়ান ডলার (দুই হাজার কোটি মার্কিন ডলার) মূল্যের ৯০০ পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা। মঙ্গলবার কানাডার কর্মকর্তারা এই ঘোষণা দেন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাওয়া এই শুল্কের আওতায় ইস্পাত, আসবাবপত্র, তাজা টুনা মাছ এবং …

Read More »

বরিশাল-চট্টগ্রামসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বরিশাল-চট্টগ্রামসহ দেশের ৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইসঙ্গে এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমন অবস্থায় এসব নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের …

Read More »

ব্রাহ্মণবাড়িয়ায় নদীতে ঝাঁপ দেওয়া তরুণীকে জীবন বাজি রেখে উদ্ধার করলেন পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করা এক তরুণীকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করেছেন অমিত হাসান নামে এক পুলিশ কনস্টেবল। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ১০টার দিকে শহরের শিমরাইলকান্দি এলাকায় শেখ হাসিনা সড়কের প্রথম ব্রিজে এ ঘটনা ঘটে। নদী থেকে উদ্ধারের পর ২৪ বছর বয়সী ওই তরুণীকে দ্রুত ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ …

Read More »

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

ভারতের রাজধানী নয়াদিল্লিতে টানা ভারি বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে। মঙ্গলবারও (২৫ আগস্ট) বৃষ্টি অব্যাহত রয়েছে। দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)। এমতাবস্থায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, জলাবদ্ধ সড়ক, কোমরসমান পানি আর ধীরগতির যান চলাচলে সোমবার ভারি বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী দিল্লি। …

Read More »

‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’

‘দাদা, পানি দাও, আমি ঘটনা ঘটাই ফেলছি, আমি তো মার্ডার করছি’—রংপুরের দখিগঞ্জ শ্মশানের কপাটে হাত দিয়ে এভাবেই নিজের অপরাধের কথা স্বীকার করে আশ্রয় চেয়েছিলেন চার খুনের প্রধান অভিযুক্ত মুগ্ধ দাস। তবে শ্মশানের ডোম বিদ্যুৎ মোহন্ত দরজা না খুলে পুলিশে খবর দিলে ঘেরাও করে তাকে গ্রেপ্তার করা হয়। বিদ্যুৎ মোহন্ত বলেন, ‘ওইদিন সে (তুঁতফার্ম) থেকে এসে দরজায় ঠকঠক করছিল। জল চাইতেছিল। …

Read More »

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময় বৃদ্ধি

জরিমানা ছাড়াই মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নবায়নের সময়সীমা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরের ২৯ অক্টোবর পর্যন্ত মূল কর ও ফি জমা দিয়ে জরিমানা ছাড়া মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট ও ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ রোববার এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির …

Read More »
```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks