দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৪ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৩১৪ জন। তাদের মধ্যে ৮৫১ জন পুরুষ ও ৪৬৩ জন নারী। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১২১ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬৮ জন নারী ও …
Read More »Others
ফ্রিজের ভেতরে কাটা মাথা ও আঙুল, গৃহবধূ হত্যায় প্রধান সন্দেহভাজন স্বামী
ভারতের আসাম রাজ্যে গুয়াহাটির হাতিগাঁও এলাকার একটি বাসভবন থেকে কাটা মাথা ফ্রিজ থেকে উদ্ধার করা হয়েছে। নিহত ২৫ বছর বয়সী এই নারীর নাম রিয়া তালুকদার। তিনি গুয়াহাটির নুনমাটির বাসিন্দা ছিলেন। নৃশংস এই হত্যাকাণ্ডে রিয়ার স্বামী রামানুজন গোস্বামীকে প্রধান সন্দেহভাজন হিসেবে ধারণা করছে পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার রিয়া ও রামানুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। ওই দিন রাত ৮টার দিকে রামানুজন …
Read More »ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা-৮ আসনের ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে নিজের ভোটার এলাকা স্থানান্তর করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। সোমবার (৭ সেপ্টেম্বর) ইসি সূত্রে জানা যায়, নাসীরুদ্দীন পাটওয়ারী সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩ এর মাধ্যমে সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করা হয়েছিল। …
Read More »১৩ জেলায় ৮০ জনকে চাকরি দেবে আকিজ গ্রুপ
আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ০৭ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: আকিজ প্লাস্টিকস পদের …
Read More »মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়া সেই যুবক ৫ দিনের রিমান্ডে
প্রধানমন্ত্রীর তারেক রহমানের গাড়ীবহরে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়েছিলেন মহিবুল্লাহ মুবিন ওরফে মুবিন মাঝি (৩০) নামে এক যুবক। গত শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর ফার্মগেট এলাকায় এই ঘটনা ঘটে। সোমবার তাকে সন্ত্রাসবিরোধী মামলায় ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, মুবিন হেলমেট পরিহিত অবস্থায় তার মোটরসাইকেল নিয়ে প্রধানমন্ত্রীর নিরাপত্তাবেষ্টনী ভেদ করে গাড়িবহরের ভেতরে ঢুকে পড়েন। এক …
Read More »জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা ঝাঁঝরা
প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন ২ লাখ টাকার সঞ্চয়। নিরাপদ মনে করে সেই টাকা রাখা হয়েছিল একটি জর্দার কৌটায়। কিন্তু প্রয়োজনের সময় কৌটাটি খুলে দেখা গেল, দীর্ঘদিনের কষ্টের সেই সঞ্চয় আর ব্যবহারের উপযোগী নেই। …
Read More »বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ১১ শিক্ষার্থীর
বাড়তি নম্বর দেয়ার বিনিময়ে শিক্ষার্থীদের কুপ্রস্তাব দেয়ার অভিযোগ উঠেছে ভারতের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) এক অধ্যাপকের বিরুদ্ধে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অভিযোগ করেছেন। চলতি বছরের মে মাসে অভিযোগ জমা পড়ার পর বিষয়টি তদন্ত করছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি)। বিশ্ববিদ্যালয় সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, চলতি বছরের মে মাসে যৌন হয়রানির এসব অভিযোগ জমা পড়ার পর আইসিসি তদন্ত …
Read More »আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ ছোট বোন শেখ রেহানা সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’ দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকারের সঙ্গে …
Read More »‘গতিতেই শান্তি’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ১০ মিনিট পরই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কিশোরের
ফেসবুকে মোটরসাইকেলের ছবি দিয়ে ‘গতিতেই শান্তি’ লিখে স্ট্যাটাস দেওয়ার মাত্র ১০ মিনিট পরই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কিশোর ইশাত। এ মর্মান্তিক ঘটনায় নাঙ্গলকোটে শোকের ছায়া নেমে এসেছে। নিহত কিশোরের নাম ইশাত আহমেদ। সে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর (পূর্বপাড়া) গ্রামের ওমান প্রবাসী ইলিয়াছ হোসেন মিয়াজির একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নাঙ্গলকোট-লাকসাম সড়কের নাঙ্গলকোট …
Read More »১০ টাকায় ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবে পার্সেল, জানুন বিস্তারিত
অনলাইনে পণ্য কেনাবেচা ও ব্যক্তিগত প্রয়োজনে কম খরচে দ্রুত পার্সেল পাঠানোর সুযোগ দিচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের ‘স্পিডপোস্ট’ সেবা। এ সেবায় দেশের যেকোনো প্রান্তে প্রথম ১ কেজি পার্সেল পাঠাতে খরচ মাত্র ১০ টাকা। অতিরিক্ত প্রতি কেজির জন্য দিতে হবে ৫ টাকা। একটি পার্সেলের সর্বোচ্চ ওজন ৩০ কেজি। ডাক বিভাগের তথ্য অনুযায়ী, জেলা শহর থেকে ঢাকায় পার্সেল সর্বোচ্চ ২৪ ঘণ্টায় এবং এক …
Read More »
চাকরির বাজার Jobs and Career Solution