অস্ত্রোপচার করে শরীরের মেদ ঝড়াতে গিয়ে তরুণী ইনফ্লুয়েন্সারের মৃত্যু, তদন্তে পুলিশ

পুলিশ হেলসিঙ্কির ওই প্লাস্টিক সার্জারি সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, সেখানে চিকিৎসকদের কার্যক্রমের কারণে রোগীদের গুরুতর ঝুঁকির মধ্যে ফেলা হয়েছিল বলে তারা মনে করছেন। লিপোসাকশন শরীরের নির্দিষ্ট অংশ থেকে অতিরিক্ত চর্বি অপসারণের একটি অস্ত্রোপচার পদ্ধতি। সাধারণত চর্বি কমানোর উদ্দেশ্যে এটি করা হলেও, অন্য যেকোনো অস্ত্রোপচারের মতো এরও ঝুঁকি রয়েছে।

অলিভিয়া ওরাস মাত্র ১৪ বছর বয়সে অনলাইনে নিজের দৈনন্দিন জীবন তুলে ধরে পরিচিতি পান। ছবি: সংগৃহীত

অলিভিয়া ওরাস মাত্র ১৪ বছর বয়সে অনলাইনে নিজের দৈনন্দিন জীবন তুলে ধরে পরিচিতি পান। ছবি: সংগৃহীত

ওরাস মাত্র ১৪ বছর বয়সে অনলাইনে নিজের দৈনন্দিন জীবন তুলে ধরে পরিচিতি পান। ১৬ বছর বয়সে তিনি ‘দ্য পারফেক্ট সেলফি’ নামের ২০১৬ সালের একটি তথ্যচিত্রে অংশ নেন। তবে অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যমের চাপের কারণে পরে তিনি তীব্র উদ্বেগে ভুগেছিলেন এবং নিজের অ্যাকাউন্টগুলো মুছে ফেলেন। পরবর্তীতে তিনি আমস্টারডামে গিয়ে নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করেন। পরে এক বন্ধুর আত্মহত্যার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে তিনি হেলসিঙ্কিতে বাবা-মায়ের কাছে ফিরে আসেন। এরপর মদ্যপান ও ঘুমের ওষুধে আসক্তির সঙ্গে লড়াই করেন।

এ ঘটনায় চিকিৎসা নিরাপত্তা, অ্যানেস্থেশিয়ার ব্যবস্থাপনা এবং অস্ত্রোপচারের আগে ও পরে রোগীর পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বা কারও দায় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এখন।

Check Also

‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপের ঘোষণা

এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ‘আই হ্যাভ আ প্ল্যান’ শিরোনামের একটি গান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks