Others

দীপু মনি প্যারোলে মুক্তি পেলেই স্বামীর জানাজার সিদ্ধান্ত

মুন্সীগঞ্জ কারাগারে থাকা সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্তের পরই তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্যারোলে মুক্তির আবেদন করতে দীপু মনির আইনজীবী ও স্বজনরা বর্তমানে মুন্সীগঞ্জে অবস্থান করছেন। বুধবার (১৯ আগস্ট) সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দীপু মনির আইনজীবী …

Read More »

‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জুনায়েদ ২৪ ঘণ্টার মধ্যে বিয়ে করে যা বললেন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের খাবারে আস্ত খাসি না পাওয়ায় বিয়ে না করে চলে যাওয়া সেই জাপান প্রবাসী জুনায়েদ মিয়া বিয়ে করেছেন। বড় খাসির খদর দিয়েই তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১টার দিকে প্রবাসী জুনায়েদ মিয়া ফেসবুকে পোস্ট দিয়ে বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে তিনি তার স্ত্রীর সঙ্গে তোলা একটি ছবিও যোগ করেছেন। জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতা …

Read More »

৪১ জনকে নিয়োগ দেবে পাট গবেষণা ইনস্টিটিউট, আবেদন অনলাইনে

পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই)। প্রতিষ্ঠানটিতে ১১টি পদে ৪১ জনকে নিয়োগ দেওয়া হবে। প্রার্থীরা আগামী ২০ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এক নজরে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ পদের বিবরণ আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ …

Read More »

১৪ দিনের নবজাতককে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগে মা আটক

নোয়াখালীর বেগমগঞ্জে প্লাস্টিকের ড্রাম চুবিয়ে ১৪ দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নবজাতকের মা ফাতেমা বেগমকে (১৯) আটক করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মজুমদারহাট এলাকা থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত নবজাতক ওই এলাকার বাসিন্দা সৌরভ হোসেনের ছেলে। তার মা ফাতেমা বেগম উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের শরীফ উল্যার …

Read More »

বাংলাদেশ-পাকিস্তান-আফগানিস্তান এক দিন ভারতের অংশ হবে: রামদেব

পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান এক দিন পুনরায় ভারতের অংশ হয়ে যাবে, এ বিষয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন ভারতের বিতর্কিত যোগগুরু রামদেব। সোমবার (১৭ আগস্ট) ছত্তীসগঢ়ের রায়পুর বিমান বন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন দাবি করেন।  খবর ইন্ডিয়া টুডে’র। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির এক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা যে নিপীড়ন ও অবিচারের শিকার হয়েছে, তা মানব সভ্যতার …

Read More »

খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করে চলে যাওয়ার বিষয়ে মুখ খুললেন সেই বর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের খাবারে আস্ত খাসি না পাওয়ায় বিয়ে না করে চলে যাওয়া জাপান প্রবাসী বর জোনায়েদ মিয়া পালটা অভিযোগ করেছেন। কনেপক্ষের বিরুদ্ধে পূর্বনির্ধারিত কাবিনের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি, যোগাযোগে বাধা এবং তাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এসব অভিযোগ করেন জোনায়েদ মিয়া। জোনায়েদ তার ফেসবুক পোস্টে দাবি …

Read More »

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর পরামর্শে স্পিকারের আসনের পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়। …

Read More »

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ

দেশ এবং দেশের বাইরে তরুণ ও মেধাবীদের কর্মসংস্থান তৈরির জন্য আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রোগ্রামটির আওতায় নন-আইটি ব্যাকগ্র্রাউন্ডের স্নাতকধারী শিক্ষার্থীরা বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাবেন। চলমান চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কোর্সগুলো পরিচালনা করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।এ প্রোগ্রামের অধীনে কোর্স শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে …

Read More »

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির ‘দানবাকৃতির’ পাথর, রেকর্ডের দাবি

শ্রীলঙ্কায় এক ব্যক্তির মূত্রথলি থেকে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি ‘দানবাকৃতির’ পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন চিকিৎসকেরা। তাদের দাবি, এটি অস্ত্রোপচারে অপসারণ করা সবচেয়ে বড় মূত্রথলির পাথর। গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি জেনারেল হাসপাতালে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। পাথরটির ওজন প্রায় পূর্ণ মেয়াদের একটি নবজাতক শিশুর সমান। আকারেও এটি ছিল উটপাখির ডিমের মতো- দৈর্ঘ্য প্রায় …

Read More »

জেলা প্রশাসকের কাছে পড়ালেখা করা সাদিয়া পেল জিপিএ-৫

পড়ার টেবিল নেই। কখনো বিছানায়, কখনো মায়ের সেলাই মেশিনের ওপর বই রেখে পড়তে হয়েছে। বাড়িতে যাওয়ার জন্য নেই কোনো পাকা রাস্তা। অন্যের লিচুবাগানের ভেতর দিয়ে সরু পথ পেরিয়ে পৌঁছাতে হয় টিনের ছাপড়া ঘরে। অভাবের সংসারের এসব সীমাবদ্ধতা থামাতে পারেনি সাদিয়া আফরিনকে। সব পিছুটান ছাপিয়ে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে। সাদিয়ার বাড়ি দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর সরকারপাড়া …

Read More »
Premium SEO Backlinks
Premium SEO Backlinks