Others

মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল

২০২৬ সালের মে মাসে নরওয়ের অসলো সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রশ্ন করে আলোচনায় আসা নরওয়েজিয়ান সাংবাদিক হেলে লিংকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বৈধ ভিসা থাকা সত্ত্বেও হায়দরাবাদের উদ্দেশে রওনা হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে তার ভিসা বাতিল করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। তেলেঙ্গানা সরকারের আয়োজনে আগামী ১৩ নভেম্বর থেকে হায়দরাবাদে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী ‘ভারত সামিট’-এ …

Read More »

জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, রমজান আর কত দিন?

বাংলাদেশের আকাশে পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। এর মধ্য দিয়ে বুধবার (১২ নভেম্বর) থেকে ১৪৪৬ হিজরি সনের ষষ্ঠ মাসের গণনা শুরু হয়েছে। হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, পবিত্র রমজান মাস শুরু হতে এখনো প্রায় ৮৯ থেকে ৯০ দিন বাকি।এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) দেশের কোথাও জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছিল জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের …

Read More »

হরমুজে ২ সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ: আইআরজিসি

হরমুজ প্রণালিতে ‘অননুমোদিত পথ’ অতিক্রম করার সময় দুটি সুপারট্যাংকারে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী। এর ফলে জাহাজ দুটি অকেজো হয়ে যায়। উভয় জাহাজে প্রায় ৪০ লাখ ব্যারেলেরও বেশি তেল ছিল বলে জানা গেছে। আইআরজিসি নৌবাহিনীর বরাতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালিতে অননুমোদিত পথ দিয়ে যাওয়ার সময় জাহাজ …

Read More »

নুসরাত আপনি একা নন, আমরা আপনার সাথে আছি: তাসনিম জারা

রাজনৈতিক অবস্থান ফিরে পেতে সহিংসতার পথ বেছে নেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডা. তাসনিম জারা। তিনি বলেছেন, মানুষের বাড়িঘর ও গাড়িতে আগুন দিয়ে রাজনীতিতে জায়গা করে নেওয়া যাবে না। জীবনের ঝুঁকি নিয়ে যারা রাজপথে নেমেছিলেন, তাদের ভয় দেখিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টাও সফল হবে না। কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত …

Read More »

নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়িতে মিললো শ্রমিক দল নেতার মাটিচাপা মরদেহ

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের পাঁচ দিন পর শ্বশুরবাড়ি থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় মো. রাসেল নামে এক শ্রমিক দল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানোখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাসেল (২৬) উপজেলার নোয়াখলা ইউনিয়নের সিংবাহুড়া গ্রামের জমাদ্দার বাড়ির সিরাজুল ইসলামের ছেলে। তিনি নোয়াখলা ইউনিয়ন পূর্বাঞ্চল শ্রমিকদলের নেতা ছিলেন। …

Read More »

গাজীপুরে আবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনের কারণে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কারখানায় যান। তবে তারা কাজে …

Read More »

নেতানিয়াহুর মতো চেহারাই ‘কাল হলো’ ইরানি ব্যবসায়ীর

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় ইরানের রাজধানী তেহরানের এক দোকানিকে বয়কট করছেন ক্রেতারা। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন ওই দোকানি। বুধবার (১১ নভেম্বর) পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। শুকনো ফল ও ঐতিহ্যবাহী মিষ্টি বিক্রি করেন ওই দোকানি। তার মুখের গড়নের সঙ্গে নেতানিয়াহুর চেহারার বেশ মিল থাকায় সম্প্রতি বিষয়টি সামাজিক …

Read More »

দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণে কপার-টি নাকি ইমপ্ল্যান্ট, কোন পদ্ধতি বেশি নিরাপদ?

পরিবার পরিকল্পনায় দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির জনপ্রিয়তা বেড়েছে। বিশেষ করে ইমপ্ল্যান্ট ও কপার-টি (আইইউডি) দীর্ঘদিন গর্ভধারণ প্রতিরোধে কার্যকর হওয়ায় অনেকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। তবে সাধারণ মানুষের মনে রয়েছে নানা প্রশ্ন। কোনটি বেশি নিরাপদ? এর কোনোটিতে শরীরে কোনো দীর্ঘমেয়াদি ক্ষতি হয় কি না? কারা এসব পদ্ধতি ব্যবহার করতে পারবেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (CDC) নির্দেশিকা অনুযায়ী, ইমপ্ল্যান্ট …

Read More »

মোটরসাইকেল চালকদের জন্য নতুন সিদ্ধান্ত, মিলবে যে সুবিধা

মোটরসাইকেলের সামনে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বৃদ্ধি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট লাগানো যাবে। বুধবার (১১ নভেম্বর) বিআরটিএ’র অফিশিয়াল ফেসবুকে পেজে দেয়া এক পোস্টে মোটরসাইকেলের সম্মুখভাগে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বৃদ্ধি সংক্রান্ত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, …

Read More »

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমকে হত্যার দায়ে এক কবিরাজকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ রায় দেন কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ইয়াছির আরাফাত। ট্রাইব্যুনালের এপিপি আবদুল মোতালেব মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এছাড়াও দণ্ডিত মোবারক হোসেনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা দিয়েছেন বিচারক। জানা যায়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত মোবারক হোসেন …

Read More »
Premium SEO Backlinks
Premium SEO Backlinks