চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট, দেশে এল ১ হাজার ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ

জাতীয় গ্রিডে অবশেষে যুক্ত হলো বহুল প্রতীক্ষিত ভারতের বেসরকারি বিদ্যুৎকেন্দ্র আদানি পাওয়ারের বিদ্যুৎ। জ্বালানি সংকটের মাঝে টানা ২ দিন পর অবশেষে আজ দুপুর ২ টায় ফের দেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি পাওয়ার লিমিটেড (এপিএল) । রবিবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এপিএল কর্তৃপক্ষ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিএল গোদ্দা ইউনিট-২ নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ সময় ভোর ৫টা ১৭ মিনিটে চালু হয়েছে। সকাল ১১টা ৩০ মিনিটের মধ্যে ইউনিটটি জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত (সিংক্রোনাইজ) হওয়ার কথা রয়েছে। ফলে দুপুরের আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।’

এর আগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিদ্যুৎ ব্যবস্থার ওপর তীব্র চাপ তৈরি হয়। এমনকি বৃহস্পতিবার রাতে একপর্যায়ে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছিল।

পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ইউনিটটি বিকল হওয়ার আগে গোড্ডা কেন্দ্র থেকে ১ হাজার ৪০০ মেগাওয়াট উৎপাদন ছাড়িয়ে গিয়েছিল। তবে ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার পর বিদ্যুৎ সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে। এতে আগে থেকেই জ্বালানি সংকটের কারণে চাপের মুখে থাকা দেশের বিদ্যুৎ ব্যবস্থা আরও চাপে পড়ে এবং বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়ে যায়।

বিপিডিবির কর্মকর্তারা জানান, বয়লারের ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই মেরামত কাজ শুরু করা হয়। প্রথমদিকে ধারণা করা হয়েছিল, ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই মেরামত শেষ হওয়ায় দ্রুত উৎপাদনে ফেরা সম্ভব হয়েছে।

Check Also

ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে লড়তে ব্রিটিশ আইনজীবীর আবেদন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের পক্ষে গুমের মামলায় লড়তে আবেদন করেছেন ব্রিটিশ আইনজীবী স্টিভেন কে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks