ভারতে কালাজাদু’র সন্দেহে পুত্রবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল শ্বশুর

ভারতের নাগপুরে ‘কালাজাদু’র সন্দেহে লক্ষ্মী রবিশঙ্কর পালি (৪২) নামের এক নারীকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর নাথুলাল পালির (৭২) বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত শ্বশুর বাড়ির পেছনের একটি কুয়ায় ঝাঁপ দেন। তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোধরা নগর থানা পুলিশ জানায়, লক্ষ্মী কাপড় ধোয়ার সময় তার সঙ্গে শ্বশুর নাথুলালের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে নাথুলাল কুঠার দিয়ে লক্ষ্মীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ৭২ বছর বয়সী নাথুলাল প্রায়ই অসুস্থ থাকতেন। তার ধারণা ছিল, পুত্রবধূ তার ওপর কালাজাদু বা তন্ত্রবিদ্যা প্রয়োগ করার কারণেই তিনি অসুস্থ থাকেন এবং তিন বছর আগে তার ছেলের মৃত্যুর পেছনেও পুত্রবধূর হাত ছিল। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই পারিবারিক ঝগড়া হতো।

ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় কুয়া থেকে নাথুলালকে উদ্ধার করে পুলিশ। জানা যায়, লক্ষ্মী তার দুই সন্তানকে নিয়ে ওই বাড়ির একটি আলাদা ঘরে থাকতেন। পারিবারিক কলহের কারণে নাথুলাল নিজেও তার স্ত্রীর থেকে আলাদা ঘরে থাকতেন।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় যশোধরা নগর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

Check Also

কিশোরের জামিন হয়নি, বিচারক বললেন, প্রশ্রয় দিলে বিত্তবানেরা বিচারকে সহজ ভাববে

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় (প্রাইভেট কার) নির্মাণশ্রমিকের মৃত্যুর ঘটনায় সেই কিশোরের জামিন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks