Others

ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাছিমসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড

জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পাঁচ আওয়ামী লীগ নেতা এবং নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাত আসামি হলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক …

Read More »

বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির পরিচালনা পর্ষদ থেকে সরে দাঁড়াতে সম্মতি জানিয়েছেন কোম্পানিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। সম্প্রতি কোম্পানির পক্ষ থেকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ তথ্য জানানো হয়েছে। বিএসইসিকে পাঠানো চিঠিতে বেক্সিমকো ফার্মা জানিয়েছে, পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগে সম্মত হয়েছেন …

Read More »

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য বড় সুসংবাদ, আজ থেকে চালু নতুন পদ্ধতি

সঞ্চয়পত্রের মুনাফা ও মূল টাকা পেতে ভুল ব্যাংক হিসাব নম্বরের কারণে বিনিয়োগকারীদের ভোগান্তি কমাতে আজ চালু হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম (এভিএস)। নতুন এ ব্যবস্থায় সঞ্চয়পত্র বা বন্ড কেনার সময় দেওয়া ব্যাংক হিসাব নম্বর টাকা পাঠানোর আগেই স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকগুলোর সমন্বয়ে এ ব্যবস্থা কার্যকর হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এটি চালু করছে। গতকাল অর্থবিভাগ …

Read More »

মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন

পিরোজপুরের নেছারাবাদে মুরগি চুরির অভিযোগ তুলে এক কিশোরকে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (১৪ সেপ্টেম্বর) ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগে দৈহারী গ্রামের টুটুল, ইমরান ও আলমগীর নামে তিনজনকে অভিযুক্ত করা হয়েছে। নির্যাতনের শিকার ১৪ বছর বয়সী ওই কিশোর দৈহারী ইউনিয়নের চিলতলা গ্রামের মৃধা বাড়ির বাসিন্দা। সে স্থানীয় চিলতলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির …

Read More »

মদিনায় ১১ কোটি টন দুর্লভ খনিজ-ইউরেনিয়ামের সন্ধান পেল সৌদি আরব

সৌদি আরবের মদিনা অঞ্চলে বিপুল পরিমাণ দুর্লভ মৃত্তিকা খনিজ ও ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান পাওয়া গেছে। দেশটির জ্বালানিমন্ত্রী প্রিন্স আব্দুলআজিজ বিন সালমান জানিয়েছেন, নতুন আবিষ্কৃত এই সম্পদের পরিমাণ আনুমানিক ১১ কোটি টন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ৭০তম সাধারণ সম্মেলনে সৌদি জ্বালানিমন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, মদিনা অঞ্চলের জাবাল সাঈদ এলাকায় পরিচালিত ভূতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধানের সময় ভারী দুর্লভ খনিজ …

Read More »

গ্যাসের ওষুধ ভেবে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে মৃত্যু, লাশবাহী অ্যাম্বুলেন্স খালে

গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে এক নারীর মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়ার পথে লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খালে পড়ে যায়। এতে অ্যাম্বুলেন্সে থাকা নিহতের এক স্বজন ও এক পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ ও আহতদের উদ্ধার করেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের কেরামতগঞ্জ …

Read More »

মোট ৭ ধাপে স্থানীয় সরকার নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর

আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাতটি ধাপে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই পরিকল্পনার অংশ হিসেবে আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলায় ভোটগ্রহণের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। নির্বাচন কমিশনার জানান, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ …

Read More »

ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রুমিন ফারহানার চিঠি

সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল বরাবর আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার (১৩ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদন করেন তিনি। আবেদনে রুমিন ফারহানা উল্লেখ করেন, অভিযোগে রুমিন ফারহানা উল্লেখ করেন, গত ১১ সেপ্টেম্বর …

Read More »

বেরিয়ে আসছে ইউনূস সরকারের লুটতন্ত্রের ইতিবৃত্ত

ড. ইউনূসের দেড় বছরের শাসনকালের নানা অকথিত অধ্যায় ধীরে ধীরে প্রকাশ হতে শুরু করেছে। ২৪ এর পাঁচ আগস্ট এক অভূতপূর্ব গনঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামীলীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ড. ইউনূসকে ক্ষমতায় বসায়। দেশের মানুষ আশা করেছিল, ড. ইউনূসের নেতৃত্বে সুশীল সমাজের সরকার দেশে সুশাসন প্রতিষ্ঠা করবে, বৈষম্য দূর করবে, দুর্নীতি মুক্ত দেশ গড়বে। কিন্তু ইউনূসের দেড় …

Read More »

হামলা-ভাঙচুরের পর সাকিবের মাগুরার বাড়িতে নতুন করে চলছে সংস্কারকাজ

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার কেশব মোড় এলাকার বাড়িতে সংস্কারকাজ চলছে। গত কয়েক দিন ধরে দোতলা ভবনটির বাইরের অংশে রঙের কাজ করতে দেখা গেছে শ্রমিকদের। বাড়িটির সংস্কারকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। গত ৬ আগস্টে রাতে সাকিবের বাড়ির প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এর প্রায় এক মাস পর ভবনটির সংস্কারকাজ …

Read More »
Premium SEO Backlinks
Premium SEO Backlinks