যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সংঘাত যদি বছরের পর বছরও চলতে থাকে, তবুও সমান তীব্রতায় ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা ইরানের রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বেলালি। আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
প্রতিবেদনে জানানো হয়, তেহরানের প্রতিরক্ষা সক্ষমতার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করে আলি বেলালি বলেন, বর্তমানে প্রতিটি অভিযানেই ইরানের সশস্ত্র বাহিনী চূড়ান্ত দৃঢ়তা ও শক্তির সঙ্গে প্রয়োজন অনুযায়ী ক্ষেপণাস্ত্র ছুড়ছে। শত্রুকে যথাযথ জবাব দিতে এবং আঘাত করে পার পেয়ে যাওয়ার দিন যে শেষ হয়ে গেছে- তা স্পষ্ট বুঝিয়ে দিতেই তেহরান এই কঠোর অবস্থান বজায় রাখছে। যেকোনো দীর্ঘমেয়াদি পরিস্থিতিতে একই মাত্রায় পাল্টা আক্রমণ অব্যাহত রাখার পূর্ণ প্রস্তুতি তাদের রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সূত্র: ডন
চাকরির বাজার Jobs and Career Solution