পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচারের আয়োজনের মধ্যেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ক্ষোভ দেখা দিয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা মিলনায়তনে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান জোরদারের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য শুরু হওয়ার মাত্র এক মিনিট পরই উপজেলা মিলনায়তনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বক্তব্য শেষ হওয়ার প্রায় ৩০ সেকেন্ড পর বিদ্যুৎ ফিরে আসে। …
Read More »Others
ভারতে কালাজাদু’র সন্দেহে পুত্রবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করল শ্বশুর
ভারতের নাগপুরে ‘কালাজাদু’র সন্দেহে লক্ষ্মী রবিশঙ্কর পালি (৪২) নামের এক নারীকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর নাথুলাল পালির (৭২) বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত শ্বশুর বাড়ির পেছনের একটি কুয়ায় ঝাঁপ দেন। তাকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোধরা নগর থানা পুলিশ জানায়, লক্ষ্মী কাপড় ধোয়ার সময় তার সঙ্গে শ্বশুর নাথুলালের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে …
Read More »কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা-সমাবেশ করার কোনো অধিকার নেই। করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী— এমনটাই জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে বিএনপির নতুন স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং কর্মসূচি পালনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। এরইমধ্যে কয়েকজনকে আটক করা …
Read More »বিএসএফের গুলিতে সীমান্তে বাংলাদেশি নিহত, আটক ২
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির নাম আশাদুল হক (৩৫)। তিনি পীরগঞ্জ উপজেলার ইন্দ্রাইল গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। আটক দুজন হলেন একই গ্রামের মুস্তাকিন (৩৮), তিনি আহেদ আলীর ছেলে এবং উদা চন্দ্র রায় (৩৫), তিনি মনশা চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা …
Read More »জিরাভর্তি ট্রাক আটকে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ছাত্রদলের সাবেক নেতা আটক
হবিগঞ্জের বাহুবল উপজেলায় জিরাভর্তি একটি ট্রাক আটক করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ছাত্রদলের সাবেক এক নেতাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার মিরপুর এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বাহুবল থানার ওসি মো. রুহুল আমিন তালুকদার। আটকরা হলেন—হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও বাহুবল উপজেলার পশ্চিম জয়পুর গ্রামের খোর্শেদ মিয়ার ছেলে মো. হেলাল মহালদার …
Read More »ভুল করে ‘ডাকাতের বাসে’, মারধর-মুক্তিপণ ছাড়াও যা হল যাত্রীর সঙ্গে
ময়মনসিংহের ভালুকা থেকে নারায়ণগঞ্জের কর্মস্থলে বাসে ফিরছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা জাহাঙ্গীর আলম। বাসে চড়ার পর পরই যাত্রী ও পরিবহন শ্রমিকদের আচরণে তার সন্দেহ হয়। কিছুক্ষণ পরই জাহাঙ্গীর বুঝতে পারেন, তিনি আসলে যাত্রীবেশী ডাকাত দলের বাসে উঠে পড়েছেন। কিন্তু তখন আর তার কিছু করার ছিল না। মারধরের শিকার হয়ে বিকাশে মুক্তিপণ দিয়ে ছয় ঘণ্টা পর জীবন নিয়ে কোনো রকমে বেঁচে …
Read More »২২ বছর আগে সংরক্ষিত ভ্রূণ থেকে ৫৪ বছর বয়সে মা
একমাত্র সন্তানকে হারানোর পর ২২ বছর আগে সংরক্ষণ করা ভ্রূণ ব্যবহার করে আবার মা হয়েছেন গ্রিসের ৫৪ বছর বয়সী ক্রিস্টিনা রাপ্তি-তজেলেপি। গত বুধবার (৯ সেপ্টেম্বর) এথেন্সের একটি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। ক্রিস্টিনা ও তার স্বামী কনস্টান্টিনোসের ২১ বছর বয়সী ছেলে জর্জোস গত বছর সড়ক দুর্ঘটনায় মারা যান। সন্তান হারানোর শোক থেকেই নতুন করে পরিবার গড়ার সিদ্ধান্ত নেন তারা। …
Read More »চুয়াডাঙ্গায় সিজারের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিক সিলগালা
চুয়াডাঙ্গার জীবননগরে সিজারের ৪ দিন পর প্রসূতির মৃত্যুর অভিযোগে নিউ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় বৈধ কোনো লাইসেন্স ও অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় প্রতিষ্ঠানটি সিলগালা ও মালিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া সুলতানা এ্যানি এই অভিযান পরিচালনা করেন। অভিযানে …
Read More »চট্টগ্রামে ডেঙ্গুতে মায়ের সঙ্গে মারা গেল গর্ভের সন্তান
চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির নির্মম শিকার হয়ে প্রাণ হারালেন ৩৫ সপ্তাহের অন্তঃসত্ত্বা তরুণী অর্পিতা দাশ। একই সাথে মৃত্যু বরণ করেছে তাঁর গর্ভের সন্তানটিও। গতকাল (১১ সেপ্টেম্বর, শুক্রবার) দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ডেঙ্গুতে আক্রান্ত অর্পিতা। মায়ের মৃত্যুর পরপরই প্রসব করানো হয় মৃত পুত্রসন্তান । পারিবারিক সূত্রে জানা যায়, অর্পিতা দাশের স্বামী …
Read More »আদানির বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, দেশে লোডশেডিং বেড়েছে
কারিগরি ত্রুটির কারণে ভারতে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। এতে জাতীয় গ্রিডে সরবরাহ ঘাটতি তৈরি হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বেড়েছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার রাতে ভারতের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট অতিক্রম করেছিল। এরপরই ইউনিটটি বন্ধ হয়ে যায়। এরপর ওই বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে এসেছে বলে জানায় তারা। …
Read More »
চাকরির বাজার Jobs and Career Solution