Others

‘আওয়ামী লীগের মিছিল হবে’—ফেসবুক স্ট্যাটাসের পরদিনই গ্রেপ্তার যুবক

‘আওয়ামী লীগের মিছিল হবে, সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে’—ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার পরদিনই বগুড়ার সোনাতলায় মঞ্জুরুল আলম সৌরভ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সুজাইতপুর (গোবরচাপড়া) বিল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মঞ্জুরুল আলম সৌরভ সোনাতলা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক …

Read More »

মোহাম্মদপুরের অনেক এলাকায় ৩ মাস ধরে নেই লাইনের গ্যাস

মোহাম্মদপুরের অনেক এলাকায় ৩ মাস ধরে নেই লাইনের গ্যাস গ্যাস সংকটে চলছে মাটির চুলায় রান্না। ফাইল ছবি ৩ মাস ধরে গ্যাস পাচ্ছে না রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকার বাসাবাড়ির মানুষ। বিকল্প হিসেবে অনেকে সিলিন্ডার গ্যাস ও ইলেকট্রিক চুলা ব্যবহার করলেও নিম্ন মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের রান্না হচ্ছে লাকড়ির চুলায়। ভোগান্তির জন্য শুধু গৎবাঁধা গ্যাস সংকট নয়, তিতাসের অব্যাবস্থাপনাকেও দুষছেন বাসিন্দারা। গ্যাস, …

Read More »

আসিফ নজরুলের গ্রেপ্তার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলকে গ্রেপ্তার করা উচিত। তিনি সরকারের মধ্যে নানা জটিলতা তৈরি করেছেন এবং দেওয়া প্রতিশ্রুতি রাখেননি। সম্প্রতি দেওয়া বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আসিফ নজরুল দুই নম্বর লোক, ভণ্ড, প্রতারক ও মিথ্যাবাদী। তবে শিক্ষক হিসেবে তাকে সম্মান করি।’ তিনি বলেন, ‘সরকার গঠনের পর রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার …

Read More »

৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউতে ছিল না কোনো চিকিৎসক

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পিআইসিইউতে ৯ মাসের এক শিশুর মৃত্যুর পর চিকিৎসকের অনুপস্থিতি ও অতিরিক্ত বিলের অভিযোগ তুলেছেন শিশুটির এক স্বজন। এ নিয়ে আসিফ হাসান নামের ওই স্বজন ফেসবুক লাইভে হাসপাতালের চিকিৎসাব্যবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) রাত একটার দিকে করা লাইভ ভিডিওটি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আসিফের দাবি, তার ভাগ্নির ছেলেকে গত ১ সেপ্টেম্বর রাজধানীর বীর …

Read More »

পানিতে ডুবে ২০ দিনের তানিশার অলৌকিক বেঁচে ফেরা!

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের কাছে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় অলৌকিকভাবে প্রাণে বেঁচেছে মাত্র ২০ দিনের শিশু তানিশা। নৌকা ডোবার পর প্রবল স্রোতে মায়ের হাত থেকে ছুটে পানিতে তলিয়ে গেলেও পরে আবার তাকে খুঁজে পান মা। প্রায় এক ঘণ্টা ২০ মিনিট পদ্মার স্রোতে ভেসে থাকার পর তানিশাসহ ১০ বাংলাদেশিকে উদ্ধার করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার …

Read More »

ধর্ষণের পর অভিযুক্তের বসতঘরে মাটিচাপা দেয়া হয় শিশু মরিয়মকে, গ্রেপ্তার ১

জামালপুরের মাদারগঞ্জে ৭ বছরের শিশু মরিয়ম বুশরাকে ধর্ষণের পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ঘটনা ধামাচাপা দিতে ধর্ষণকারী তার বসত ঘরে গর্ত খুঁড়ে মরদেহ মাটিচাপা দিয়ে রাখে। এ ঘটনায় আটক জামিনুর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান ভূঞা এসব তথ্য জানান। সহকারী পুলিশ সুপার জানান, বিদ্যালয়ের পাশেই …

Read More »

‘বারবার মামলা না দিয়ে গুলি করে মেরে ফেলেন’, শুনানিতে মডেল মিষ্টি

জুলাই আন্দোলনের এক হত্যাচেষ্টা মামলায় হাজতখানা থেকে আদালতে নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে গেছেন মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাস। পরে সুস্থ বোধ করলে তাঁকে আদালতে নেওয়া হয়। শুনানির সময় বিচারকের উদ্দেশে তিনি বলেন, ‘বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’ রোববার দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। পরে তাঁকে আবার হাজতখানায় …

Read More »

১১ হাজার কোটি টাকা পাচার আসিফের, টাকা আছে সুইস ব্যাংকেও: দুদক

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সুইস ব্যাংকে অর্থ জমা রাখা ও বিদেশে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের অভিযোগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সেগুনবাগিচায় দুদক …

Read More »

চালু হলো আদানির বিদ্যুৎকেন্দ্রের ২ ইউনিট, দেশে এল ১ হাজার ৪৬ মেগাওয়াট বিদ্যুৎ

জাতীয় গ্রিডে অবশেষে যুক্ত হলো বহুল প্রতীক্ষিত ভারতের বেসরকারি বিদ্যুৎকেন্দ্র আদানি পাওয়ারের বিদ্যুৎ। জ্বালানি সংকটের মাঝে টানা ২ দিন পর অবশেষে আজ দুপুর ২ টায় ফের দেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে ভারতের ঝাড়খন্ডে অবস্থিত আদানি পাওয়ার লিমিটেড (এপিএল) । রবিবার (১৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এপিএল কর্তৃপক্ষ।  বিজ্ঞপ্তিতে বলা হয়, এপিএল গোদ্দা ইউনিট-২ নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ সময় …

Read More »

অস্ত্রোপচার করে শরীরের মেদ ঝড়াতে গিয়ে তরুণী ইনফ্লুয়েন্সারের মৃত্যু, তদন্তে পুলিশ

পুলিশ হেলসিঙ্কির ওই প্লাস্টিক সার্জারি সেন্টারে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে স্থগিত করেছে। তদন্তকারীরা জানিয়েছেন, সেখানে চিকিৎসকদের কার্যক্রমের কারণে রোগীদের গুরুতর ঝুঁকির মধ্যে ফেলা হয়েছিল বলে তারা মনে করছেন। লিপোসাকশন শরীরের নির্দিষ্ট অংশ থেকে অতিরিক্ত চর্বি অপসারণের একটি অস্ত্রোপচার পদ্ধতি। সাধারণত চর্বি কমানোর উদ্দেশ্যে এটি করা হলেও, অন্য যেকোনো অস্ত্রোপচারের মতো এরও ঝুঁকি রয়েছে। অলিভিয়া ওরাস মাত্র ১৪ বছর বয়সে অনলাইনে …

Read More »
Premium SEO Backlinks
Premium SEO Backlinks