Others

বিএনপি নেতার বিরুদ্ধে স্ত্রীর প্রতারণা-একাধিক বিয়ের অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারভেজ হোসেন নিয়ামতের (৩০) নামে এক বিএনপি নেতার বিরুদ্ধে প্রতারণা ও একাধিক বিয়ের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী রেক্সানা পারভীন (৩০)। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তিনি। অভিযুক্ত পারভেজ বর্তমানে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। রেক্সানা জেলার আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা এবং একই …

Read More »

দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চায় ভারত, নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভারতের মৎস্য আমদানিকারকরা। শুক্রবার (১১ সেপ্টেম্বর) কলকাতার ‘ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে পুনরায় ইলিশ রপ্তানির সুযোগ দেওয়ার আবেদন জানিয়েছে। খবর এএনআইয়ের। সংগঠনটির পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, ১৯৯৬ সাল থেকে তারা বেনাপোল এবং আখাউড়া স্থল শুল্ক স্টেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে নিয়মিত ইলিশ আমদানি …

Read More »

ড. ইউনূসের বিরুদ্ধে আরো অর্ধশত মামলা বিচারাধীন

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গড়ে তোলা প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে গত ১০ সেপ্টেম্বর ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় দেন হাইকোর্ট। ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত আওয়ামী লীগের শাসনামলের এসব মামলা, বর্তমান বিএনপি সরকারের আমলে নিষ্পত্তির ঘটনায় আলোচনার জন্ম দিয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) খোঁজ নিয়ে জানা গেল, ড. ইউনূসের বিরুদ্ধে করসংক্রান্ত আরো ৩১টি মামলা হাইকোর্ট ও আপিল …

Read More »

‘বিদ্যুৎ নিয়ে বারবার কারিগরি ত্রুটি নাশকতা নাকি ষড়যন্ত্র—ভাবতে হবে’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘মহেশখালীর গ্যাস টার্মিনালে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি বন্ধ রয়েছে। সেটি ঠিক করার চেষ্টা চলছে এবং শিগগির স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট নষ্ট হওয়ায় সেখান থেকেও বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটছে।’ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ১২ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত ‘দেশের চলমান …

Read More »

মার্কিন ঘাঁটিতে হামলায় চীনা উপগ্রহ ব্যবহার করে ইরান

জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে গত জুলাই মাসে চালানো হামলায় ইরান চীনা কৃত্রিম উপগ্রহের ছবি ব্যবহার করেছিল, যাতে তিনজন মার্কিন সেনা নিহত হন। শনিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, প্রাণঘাতী হামলার শিকার হওয়া জর্ডানের ‘মুওয়াফাক সালতি’ বিমানঘাঁটির উচ্চমানের উপগ্রহ চিত্র সংগ্রহ …

Read More »

ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে অন্তঃসত্ত্বা নবম শ্রেণির ছাত্রী, অতঃপর…

পঞ্চগড় সদর উপজেলা চাকলা ইউনিয়নে বিয়ের প্রলোভন ও প্রেমের ফাঁদে ফেলে এক নাবালিকা মাদরাসাছাত্রীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মো. আখিনুর নামে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী কিশোরীর বড় ভাই বাদী হয়ে আখিনুরকে প্রধান আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি মামলা করেছেন। গ্রেপ্তার আখিনুর পঞ্চগড় সদর থানার চাকলা ইউনিয়নের কদমতলী এলাকার বাসিন্দা। জানা গেছে, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি …

Read More »

মাদ্রাসায় তিন মাস ধরে নিয়মিত শিক্ষকের ধর্ষণের শিকার ছাত্র

টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসার নাজেরা বিভাগের ১০ বছর বয়সী এক ছাত্রকে নিয়মিত ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষক আল আমিনের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে অভিযুক্ত শিক্ষককে মারধর করেছেন ভুক্তভোগীর স্বজন ও স্থানীয় উত্তেজিত জনতা। পরে ঘটনাস্থলে গিয়ে মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা মনিরুজ্জামান এবং শিক্ষক আল আমিনকে আটক করে পুলিশ। অভিযুক্ত আল আমিন মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের শ্বশ্বধরপট্টি গ্রামের …

Read More »

বগুড়ায় দুর্ঘটনায় পা হারানো শিক্ষার্থী মাহফুজকে কৃত্রিম পা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার শিবগঞ্জের মাহফুজ যখন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, তখন ভয়াবহ এক দুর্ঘটনায় ডান পা হারায় সে। এরপর কেটে গেছে ১০ বছর। ক্রাচে ভর করে প্রতিদিনের পথ চলতে হয়েছে তাকে। শারীরিক সীমাবদ্ধতার সঙ্গে লড়াই করেও পড়াশোনা চালিয়ে গেছে মাহফুজ। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সেই লড়াইয়ের অনন্য স্বীকৃতি পেয়েছে সে। এবার তার দীর্ঘ অপেক্ষার অবসান হলো; পেল নতুন একটি কৃত্রিম পা। বৃহস্পতিবার …

Read More »

শপআপে ম্যানেজার নিয়োগ, কর্মস্থল ঢাকা

অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ ‘কি অ্যাকাউন্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এক নজরে শপআপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তথ্যের ধরন বিবরণ প্রতিষ্ঠানের নাম শপআপ পদের নাম কি অ্যাকাউন্ট ম্যানেজার পদসংখ্যা নির্ধারিত নয় …

Read More »

ডিভোর্সে স্মাইলগেট প্রতিষ্ঠাতাকে দিতে হবে ২২ হাজার কোটি টাকা

দক্ষিণ কোরিয়ার আইনি ইতিহাসে সবচেয়ে বড় ডিভোর্স সেটেলমেন্টের রায় দিয়েছেন দেশটির একটি আদালত। রায়ে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান স্মাইলগেটের প্রতিষ্ঠাতা ও শতভাগ শেয়ারের মালিক কওন হিয়ক-বিনকে তাঁর সাবেক স্ত্রী লি হোয়া-জিনকে ২ দশমিক ৫৫ ট্রিলিয়ন ওন বাংলাদেশি মুদ্রায় প্রায় ২২ হাজার ৯৪৫ কোটি টাকা সমমূল্যের সম্পদ হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। হস্তান্তরযোগ্য সম্পদের মধ্যে রয়েছে স্মাইলগেটের প্রায় ৩৫ শতাংশ শেয়ার, যার …

Read More »
Premium SEO Backlinks
Premium SEO Backlinks