শুক্র-শনিবার ছুটিসহ মীনা বাজারে চাকরি, রয়েছে প্রভিডেন্ট ফান্ড

মীনা বাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগ ভিজ্যুয়ালাইজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মীনা বাজার
পদের নাম: ভিজ্যুয়ালাইজার
বিভাগ: ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ব্র্যান্ডিং, ভিজ্যুয়াল কমিউনিকেশন, টাইপোগ্রাফি, লেআউট এবং কম্পোজিশন সম্পর্কে ভালো বোঝাপড়া।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ১৮ থেকে ৩৫ বছর

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, সপ্তাহে ২ দিন ছুটি, গ্র্যাচুইটি, মোবাইল বিল, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১০ অক্টোবর ২০২৬