মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে আত্মসমর্পণ করে জামিন বাড়ানোর আবেদন করেন তিনি।
বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন। পরে ডিবি তদন্ত প্রতিবেদন জমা দিলে আদালত গত ১২ জুলাই তা আমলে নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে এবং ১৩ আগস্ট তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
এই পরিপ্রেক্ষিতে ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তানজিন তিশা। পরে মামলাটি পরবর্তী বিচারের জন্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে পাঠানো হয়।
মঙ্গলবার ওই আদালতে মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। একই সঙ্গে নিয়ম অনুযায়ী তানজিন তিশার আত্মসমর্পণ করে জামিন নেওয়ার দিনও নির্ধারিত ছিল।
সেজন্য বেলা ১১টা ৪০ মিনিটের দিকে আদালতে পৌঁছান তিশা। এর প্রায় পাঁচ মিনিট পর মামলার শুনানি শুরু হয়। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত তিশার জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন এবং অভিযোগ গঠনের বিষয়ে শুনানি পেছাতে আসামিপক্ষ থেকে যে আবেদন করা হয়েছে, তা মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অস্বীকার করে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তানজিন তিশা দাবি করেছিলেন, শাড়িটি তাকে ‘উপহার’ হিসেবে দেওয়া হয়েছিল।
