
গ্রেপ্তার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী।
রাজধানীর মানিকদীতে ইসিবি চত্বরে অবস্থিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওসহ নিউগিনি প্রপার্টিজের ভবনে হামলার ঘটনায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে রমনা থানার সেগুনবাগিচা এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ডিবির গুলশান বিভাগের একটি দল তাঁকে গ্রেপ্তার করেছে।
নিউ গিনি প্রপার্টিজে হামলা ভাঙচুরের ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় করা মামলার চার নম্বর এজাহারভুক্ত আসামি গোলাম মহিউদ্দিন চৌধুরী। গত ২৭ সেপ্টেম্বর করা ওই মামলায় দণ্ডবিধির ১৪৩,১৪৭, ১৪৮,১৪৯, ৪৪৭,৪৪৮, ৩২৩,৩২৪, ৩২৫,৩২৬, ৩০৭,৩৭৯, ৩৮০,৪২৭, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
নিউ গিনি প্রপার্টিজে হামলা, ভাঙচুর, লুটপাট ও গোলাগুলির ঘটনায় এর আগে ক্যান্টনমেন্ট থানা-পুলিশ ও ডিবি আরও ছয়জনকে গ্রেপ্তার করেছে।
সরকার ও পুলিশ বলছে, নিউ গিনি প্রপার্টিজে হামলার ঘটনার সঙ্গে জমি দখলের সম্পর্ক রয়েছে। সেখানে দুই ব্যক্তির মধ্যে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব থেকেই হামলার ঘটনা ঘটে থাকতে পারে।
চাকরির বাজার Jobs and Career Solution
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের অভিযোগ
রাজধানীর মানিকদী: গণ-অভ্যুত্থানের পর আবাসনে তিনবার হামলা