Others

আবারও হামলা, রক্তাক্ত নাসির উদ্দিন পাটোয়ারী

জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও হামলা করা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (৩১ জুলাই) নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। রাত ১১টার দিকে করা ওই পোস্টে বলা হয়, আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা। সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এতে আরও বলা …

Read More »

‘ভাই, মায়ের নাম্বারটা লেখেন তো’ মৃত্যু নিশ্চিত ভেবে গুলিবিদ্ধ তরুণের আকুতি, পরে কী হয়েছিলো তার?

“গুলিটা আমার কোমরের পেছনে একপাশে ঢুকে তেরছা হয়ে সামনে দিয়ে বেরিয়ে যায়। এইরকম একটা গুলি। কিন্তু আমার কাছে মনে হলো একটা পিঁপড়া কামড় দিয়েছে! তারপর হঠাৎ নিচে তাকিয়ে দিয়ে গলগল করে রক্ত পড়ছে।” বিবিসি বাংলাকে নিজের আহত হওয়ার সেই ঘটনার বর্ণনা দিয়ে বলছিলেন বিশ বছর বয়সী শাকিল আহমেদ। তিনি ২০২৪ সালের চৌঠা অগাস্ট মিরপুর দশ নম্বর গোলচত্বরের কাছে আন্দোলনে যোগ …

Read More »

‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থাকলেও হাত-পা ভেঙে দেওয়া হবে’

ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় জামায়াতের একজন প্রার্থী থাকলেও ‘হাত-পা ভেঙে দেওয়া হবে’—যশোরের মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুর এমন বক্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। গত কয়েকদিন ধরে তার ওই বক্তব্যের ভিডিও বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি দাবি করেছেন, এটি ছিল রাজনৈতিক বক্তব্য। একই সঙ্গে তিনি বলেছেন, পরবর্তী সময়ে ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে জামায়াত …

Read More »

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকার করা অনুরোধ ভারত সরকার পর্যালোচনা করছে বলে দেশটির পার্লামেন্টে উপস্থাপিত এক প্রতিবেদনে জানানো হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, ভারতে অবস্থান করলেও তাকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার (৩০ জুলাই) কংগ্রেস নেতা শশী থারুরের সভাপতিত্বে গঠিত পররাষ্ট্রবিষয়ক পার্লামেন্টারি স্থায়ী কমিটির সুপারিশের ওপর সরকারের …

Read More »

কাল থেকে গণপরিবহনে বাধ্যতামূলক জিপিএস

দেশের সড়ক পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে আগামীকাল শনিবার (১ আগস্ট) থেকে সব গণপরিবহনে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে সরকার। নতুন যানবাহনের নিবন্ধন এবং ফিটনেস সনদ নবায়নের ক্ষেত্রে জিপিএস সংযুক্তির প্রমাণপত্র ও মোবাইল অ্যাপের মাধ্যমে এর কার্যকারিতা দেখাতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জানিয়েছে, জিপিএস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন …

Read More »

সন্তান না হওয়ার বেদনায় ঢামেকের ৮ তলা থেকে লাফিয়ে গৃহবধূর মৃত্যু

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে লাফিয়ে পড়ে এক রোগীর মৃত্যু হয়েছে। মৃত ওই রোগীর নাম রিয়া খাতুন (২০)। টিভিসাবস্ক্রিপশন শুক্রবার (৩১ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে তিনি লাফ দেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন। নিহতের বাবা …

Read More »

নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন। মামলায় এনসিপির ১০ নেতার নাম উল্লেখের পাশাপাশি …

Read More »

প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় স্ত্রীকে ধরে বিয়ে দিলেন স্বামী, ভিডিও ভাইরাল

ভারতের বিহারের সমস্তিপুরে স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখার পর নিজেই তাদের বিয়ের আয়োজন করেছেন এক স্বামী। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, সমস্তিপুরের বাসিন্দা অনুরাধা কুমারীর সঙ্গে কয়েক বছর আগে মনোহর কুমারের বিয়ে হয়। তাদের সংসারে সন্তানও রয়েছে। এরই মধ্যে অনুরাধার সঙ্গে পান্নালাল যাদব নামে …

Read More »

আলিফের ওপর হামলাকারী ছাত্রদল নেতার পরিচয় প্রকাশ করলেন সারজিস

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ছাত্রশক্তির নবীগঞ্জ উপজেলা সংগঠক আলিফ চৌধুরীর (১৯) ওপর হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে সংগঠনটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি হামলাকারীর পরিচয় প্রকাশ করেন। পোস্টে হামলার সময়কার একটি ছবি শেয়ার করে সারজিস লেখেন, যে সন্ত্রাসীর হামলায় আমাদের ভাই আলিফের একটি চোখ সারাজীবনের জন্য কেড়ে …

Read More »

পুলিশ ফাঁড়িতে বিস্ফোরণ ঘটিয়ে অতর্কিত হামলা, ১১ কর্মকর্তা নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে একটি পুলিশ ফাঁড়িতে হামলায় অন্তত ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৯ জুলাই) রাতে আফগানিস্তান সীমান্তের কাছে হাঙ্গু জেলায় হামলাটি চালানো হয়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা প্রথমে বিস্ফোরকবোঝাই কোয়াডকপ্টার ব্যবহার করে ফাঁড়িটিতে হামলা চালায়। …

Read More »
```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks