Others

প্রধানমন্ত্রীর পরামর্শে জাতীয় সংসদের দেয়ালে কালেমা তাইয়্যেবা

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে জাতীয় সংসদে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে কালেমা তাইয়্যেবা স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। পোস্টে বলা হয়, ২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রীর পরামর্শে স্পিকারের আসনের পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে ‘লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ স্থাপন করা হয়। …

Read More »

ফ্রিতে ২ লাখ টাকা মূল্যের আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ

দেশ এবং দেশের বাইরে তরুণ ও মেধাবীদের কর্মসংস্থান তৈরির জন্য আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭৪তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। প্রোগ্রামটির আওতায় নন-আইটি ব্যাকগ্র্রাউন্ডের স্নাতকধারী শিক্ষার্থীরা বিনা মূল্যে আইটি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাবেন। চলমান চাকরির বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে কোর্সগুলো পরিচালনা করে থাকে আইএসডিবি-বিআইএসইডব্লিউ।এ প্রোগ্রামের অধীনে কোর্স শেষ করা ৯২ শতাংশ শিক্ষার্থী সফলভাবে …

Read More »

মূত্রথলি থেকে বের হলো ৩.১ কেজির ‘দানবাকৃতির’ পাথর, রেকর্ডের দাবি

শ্রীলঙ্কায় এক ব্যক্তির মূত্রথলি থেকে ৩ দশমিক ১ কেজি ওজনের একটি ‘দানবাকৃতির’ পাথর অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করেছেন চিকিৎসকেরা। তাদের দাবি, এটি অস্ত্রোপচারে অপসারণ করা সবচেয়ে বড় মূত্রথলির পাথর। গত সপ্তাহে দেশটির পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি জেনারেল হাসপাতালে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। পাথরটির ওজন প্রায় পূর্ণ মেয়াদের একটি নবজাতক শিশুর সমান। আকারেও এটি ছিল উটপাখির ডিমের মতো- দৈর্ঘ্য প্রায় …

Read More »

জেলা প্রশাসকের কাছে পড়ালেখা করা সাদিয়া পেল জিপিএ-৫

পড়ার টেবিল নেই। কখনো বিছানায়, কখনো মায়ের সেলাই মেশিনের ওপর বই রেখে পড়তে হয়েছে। বাড়িতে যাওয়ার জন্য নেই কোনো পাকা রাস্তা। অন্যের লিচুবাগানের ভেতর দিয়ে সরু পথ পেরিয়ে পৌঁছাতে হয় টিনের ছাপড়া ঘরে। অভাবের সংসারের এসব সীমাবদ্ধতা থামাতে পারেনি সাদিয়া আফরিনকে। সব পিছুটান ছাপিয়ে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে সে। সাদিয়ার বাড়ি দিনাজপুর সদর উপজেলার মাসিমপুর সরকারপাড়া …

Read More »

চালু হওয়ার প্রথম দিনেই পিংক বাসে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা

রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া ‘পিংক বাস’ সার্ভিসের প্রথম দিনেই অন্য একটি বাসের ধাক্কার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) সড়কে চলাচলের সময় পিংক বাসটিকে বলাকা পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। ঘটনার পর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় বলাকা পরিবহনের বাসটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জরিমানা করা হয়েছে। জানা গেছে, পিংক বাসটি সড়কে চলাচল শুরুর কিছুক্ষণের …

Read More »

কর্মস্থলে ইতিবাচক থাকতে মুহাম্মদ (সা.)-এর ৫ শিক্ষা

কর্মক্ষেত্রে নানা ধরনের চাপ, সহকর্মীদের আচরণ কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তার সমালোচনার মুখে অনেক সময় ধৈর্য ধরে থাকা কঠিন হয়ে পড়ে। প্রতিদিন ভিন্ন মানসিকতা ও ভিন্ন স্বভাবের মানুষের সাথে কাজ করতে গিয়ে মতবিরোধ বা বিরক্তি তৈরি হওয়া স্বাভাবিক। তবে এমন পরিস্থিতিতে ইসলাম ধৈর্য, সহনশীলতা ও ইতিবাচক আচরণের শিক্ষা দেয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন ছিল ধৈর্য ও উত্তম আচরণের অনন্য উদাহরণ। কর্মক্ষেত্রেও …

Read More »

দারাজে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রি, কেমিস্ট গ্রেপ্তার

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজে ‘সিবিডি অয়েল’ নামে বিজ্ঞাপন দিয়ে মাদক বিক্রির অভিযোগে মামলা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গত সোমবার রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা মামলায় মোহাম্মদ আনিসুর রহমান (৪০), দারাজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। এর আগে রোববার বাড্ডার সাঁতারকুল এলাকায় অভিযান চালিয়ে আনিসুর রহমানকে গ্রেপ্তার করে ডিএনসি। তার বাসা থেকে ৬২০ মিলিলিটার …

Read More »

জেনারেল ম্যানেজার পদে চাকরি দেবে মেঘনা গ্রুপ

সম্প্রতি মেঘনা গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জেনারেল ম্যানেজার (বিল্ডিং মেইনটেনেন্স) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৭ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ পদের নাম: জেনারেল ম্যানেজার …

Read More »

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা, সব স্কুল-কলেজে চিঠি

শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো অ্যাডহক কমিটি গঠন করা হয়নি, তাদের কমিটি গঠনে ফের তাগিদ দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা যায়। এ বোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে চিঠিটি পাঠানো হয়েছে। বিষয়টি অতীব জরুরি বলেও জানানো হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে ‘নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে’ এ অ্যাডহক …

Read More »

সম্মাননা পেলেন নবজাতক উদ্ধারকারী পুলিশ সদস্য সালমান

আগুন ও ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হাসপাতালের ১০ তলা থেকে মাত্র দুই দিনের এক নবজাতককে উদ্ধার করে আলোচনায় আসা সাতক্ষীরা পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল মো. সালমানকে সম্মাননা দেওয়া হয়েছে। সাহসিকতা ও মানবিকতার এই ঘটনা নিয়ে গত ৫ আগস্ট কালের কণ্ঠের মাল্টিমিডিয়ায় প্রকাশিত প্রতিবেদনটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৭ আগস্ট) তাকে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে …

Read More »
Premium SEO Backlinks
Premium SEO Backlinks