অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরি, বেতন ছাড়াও রয়েছে নানা সুবিধা

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির পিভিসি বিভাগ অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৩ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট/ডেপুটি ম্যানেজার
বিভাগ: পিভিসি
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: রসায়ন, ফলিত রসায়ন, পলিমার বিজ্ঞান বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: পিভিসি (PVC) উৎপাদন, যন্ত্রপাতি এবং প্রক্রিয়া নিয়ন্ত্রণ বিষয়ে ভালো জ্ঞান। উৎপাদন পরিকল্পনা, সমস্যা সমাধান এবং বিশ্লেষণাত্মক কাজে বলিষ্ঠ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৬ থেকে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ৩০ থেকে ৩৫ বছর

কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার কভারেজসহ), হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড়, আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, ডে-কেয়ার সুবিধা, অ্যাপেক্স পণ্য ক্রয়ে ‘অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট’ সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬

Check Also

বিএনপি পাঁচ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো : রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমার দৃষ্টিতে যেটা বুঝি, সেটা হচ্ছে, এই …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks