লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদরাসায় যাওয়ার পথে দুই শিক্ষার্থী নিখোঁজ

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল ও মাদরাসায় যাওয়ার পথে আরাফাত সায়েম (১৪) ও ইকরামুল হাসান মিনহাজ (১৪) নামের ষষ্ঠ শ্রেণির দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে।

রোববার, ২০ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর তারা আর ফেরেনি। বুধবার ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তাদের পরিবার নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ আরাফাত সায়েম রায়পুর এলএম পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। সে কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজিবাড়ির ব্যবসায়ী জাকির হোসেন ও গৃহিণী আমেনা বেগমের একমাত্র সন্তান।
অন্যদিকে, মো. ইকরামুল হাসান মিনহাজ রায়পুর আলিয়া কামিল মাদরাসার ছাত্র। সে গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেনের একমাত্র ছেলে।

নিখোঁজ দুই শিশুর বাবা জাকির হোসেন ও এমরান হোসেন জানান, রোববার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে তারা বাড়ি থেকে বের হয়। এরপর সারা দিনেও তারা আর বাড়িতে ফিরে আসেনি।
এ ঘটনায় রায়পুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, সায়েম ও মিনহাজ নামের দুই শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় ডায়েরিভুক্ত করা হয়েছে। তাদের উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

Check Also

বিএনপি পাঁচ বছর শাসন করলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো : রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আমার দৃষ্টিতে যেটা বুঝি, সেটা হচ্ছে, এই …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks