Others

হরমুজ নয়, ট্রাম্পের উচিত নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা: ইরান

হরমুজ প্রণালি নিয়ে ‘অবিরাম হুমকি’ না দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের নিরাপত্তা নিয়ে চিন্তা করা উচিত বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে আজিজি বলেন, হরমুজ প্রণালি নিয়ে হুমকি অব্যাহত রাখার পরিবর্তে ট্রাম্পের নিজের নিরাপত্তার বিষয়ে সতর্ক হওয়া উচিত। তিনি আরও বলেন, এমন পরিস্থিতি তৈরি হতে পারে, যখন নিরাপদে থাকতে …

Read More »

কোন অ্যাপ গোপনে আপনার ক্যামেরা-মাইক্রোফোন ব্যবহার করছে জানবেন যেভাবে

ফোনে ভিডিও কল, ভয়েস মেসেজ, ছবি তোলা কিংবা রেকর্ডিংয়ের জন্য অনেক অ্যাপকেই ক্যামেরা ও মাইক্রোফোন ব্যবহারের অনুমতি দিতে হয়। কিন্তু এমন কোনো অ্যাপ যদি এই অনুমতি নেয় যার কাজের সঙ্গে ক্যামেরা বা মাইক্রোফোনের সম্পর্কই নেই, তাহলে বিষয়টি খেয়াল করা জরুরি। আধুনিক অ্যান্ড্রয়েড ও আইফোনে এখন খুব সহজেই দেখা যায় কোন অ্যাপ কখন ক্যামেরা বা মাইক্রোফোন ব্যবহার করছে। অ্যান্ড্রয়েডে কীভাবে দেখবেন …

Read More »

নিউইয়র্কে শামীম ওসমানকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনার পর স্থান ত্যাগ

যুক্তরাষ্ট্র সফররত নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শামীম ওসমানকে ঘিরে নিউইয়র্কে বিক্ষোভ করেছেন বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের নেতাকর্মীরা। শনিবার (১৫ আগস্ট) রাতে ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকায় এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা বাদল মির্জার নেতৃত্বে শতাধিক নেতাকর্মী বিক্ষোভ মিছিল করেন। তারা শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন …

Read More »

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও সম্প্রসারণের লক্ষ্যে অনার্স পর্যন্ত তাদের বিনামূল্যে পড়াশোনার সুযোগ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, এ শিক্ষার যাবতীয় ব্যয় সরকার বহন করবে। পাশাপাশি ভালো ফলাফল করা নারী শিক্ষার্থীদের জন্য সরকারি বৃত্তির ব্যবস্থাও করা হবে। রোববার (১৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়িঘাট এলাকায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা …

Read More »

প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ গ্রহণ, বিদ্যুৎ সমস্যার সমাধান প্রস্তাব হাসনাতের

প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলকে বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রদানের জন্য ছয় মাসের আলটিমেটাম দিয়ে চ্যালেঞ্জ দিয়েছেন। সেই চ্যালেঞ্জ গ্রহণ এবং সমাধান পরিকল্পনা প্রস্তাব করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। শনিবার (১৫ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি এক পোস্টে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বলে ঘোষণা দিয়েছেন। আজ বনানীতে টিঅ্যান্ডটি কলোনি মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে …

Read More »

সারাদিন স্মার্টফোন ব্যবহারে বেঁকে যাচ্ছে ঘাড়, সতর্ক থাকবেন যেভাবে

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং কাজ, বিনোদন, সামাজিক যোগাযোগের সঙ্গী। ফলে ঘাড় ঝুঁকিয়ে ঘণ্টার পর ঘণ্টা ফোন দেখার অভ্যাসও প্রায় সব বয়সের মানুষের মধ্যে তৈরি হয়েছে। বিছানায় শুয়ে, একপাশ ফিরে কিংবা ঘাড় একদিকে কাত করে মোবাইল দেখার এই অভ্যাস ধীরে ধীরে ঘাড়, কাঁধ ও মেরুদণ্ডে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে। শুরুতে সামান্য ব্যথা বা অস্বস্তি মনে হলেও দীর্ঘদিনের …

Read More »

অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত

খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগে ভারতের মহারাষ্ট্র রাজ্যের চারটি ডমিনোস পিৎজা আউটলেটের ব্যবসা করার লাইসেন্স স্থগিত করেছে রাজ্যটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এদের মধ্যে তিনটি আউটলেটই রাজধানী মুম্বাইয়ের। জুবিল্যান্ট ফুডওয়ার্কস পরিচালিত এসব আউটলেটে বিশেষ পরিদর্শনের পর বুধবার এ ব্যবস্থা নেওয়ার কথা জানায় সংস্থাটি। এফডিএর প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুম্বাইয়ের লাইসেন্স স্থগিত হওয়া তিনটি ডমিনোস …

Read More »

৩ জনকে একাই খুন, পুলিশকে যে কারণ জানালো বাবুল

সিলেট নগরের মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় আলোচিত ট্রিপল মার্ডারের ব্যবহৃত ছোরা উদ্ধার করেছে পুলিশ। আটক আসামি বাবুল মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে রায়নগরের একটি খালি প্লটে তল্লাশি চালিয়ে ছোরাটি উদ্ধার করা হয়। একইসঙ্গে তিন জনকে হত্যার কারণ পুলিশকে জানিয়েছে বাবুল। উদ্ধার করা ছোরাটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ছোরায় থাকা রক্তের নমুনার সঙ্গে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা …

Read More »

চট্টগ্রামে গ্যাস না পেয়ে সিএনজি অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

দিনের পর দিন অপেক্ষা করেও সিএনজি গ্যাস না পাওয়ায় চট্টগ্রাম নগরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকশ সিএনজিচালিত অটোরিকশার চালক। আজ শুক্রবার (১৪ আগস্ট) ভোর থেকে নগরের ষোলশহর এলাকায় সড়কে অবস্থান নেন তারা। এতে মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চালকদের অভিযোগ, নগরের বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। ২৪ ঘণ্টারও বেশি সময় …

Read More »

মেট্রোরেলের রাতের যাত্রার বাড়লো সময়, কমলো ভোগান্তি

রাতে যাত্রীদের চাপ কমাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও ২০ থেকে ৩০ মিনিট বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকে রাতের শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। একই সঙ্গে শেষ দিকের ট্রেনগুলোর মধ্যবর্তী বিরতিও কমিয়ে আনা হবে। ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বর্তমানে রাতের শেষ ট্রেনের সময়ের মধ্যে যে প্রায় ২০ মিনিটের ব্যবধান থাকে, তা …

Read More »
```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks