Others

তাজমিন হত্যায় বান্ধবীকে জিজ্ঞাসাবাদের দাবি মায়ের

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৪) এর মা কেয়া খাতুন মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন। তিনি মেয়ের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন এবং তাজমিনের এক বান্ধবীকে জিজ্ঞাসাবাদের আহ্বান করেছেন। কেয়া খাতুনের অভিযোগ, ওই বান্ধবী ভালো ছিল না। কান্নাজড়িত কণ্ঠে কেয়া খাতুন বলেন, “সন্তানকে হারিয়ে আমার পৃথিবী শূন্য হয়ে গেছে। মেয়ের মৃত্যুর পর ছবি …

Read More »

হ্রাস পাচ্ছে পুরুষের প্রজননক্ষমতা, ৫০ বছরে টেস্টোস্টেরন কমেছে ৫৪ শতাংশ: গবেষণা

গত পাঁচ দশকে পুরুষের টেস্টোস্টেরনের মাত্রা প্রায় অর্ধেকে নেমে গেছে—এমন গবেষণার ফল নতুন করে প্রশ্ন তুলেছে পুরুষের প্রজননক্ষমতা নিয়ে। একই সময়ে শুক্রাণুর সংখ্যা ও গুণমান কমে যাওয়ার সম্ভাবনাও উদ্বেগ বাড়াচ্ছে। স্থূলতা, ডায়াবেটিস ও আধুনিক জীবনযাপনের পাশাপাশি বায়ুদূষণ, মাইক্রোপ্লাস্টিক এবং বিভিন্ন রাসায়নিককে এর সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন গবেষকরা। তবে পুরুষের প্রজননক্ষমতা সত্যিই বড় ধরনের সংকটের মুখে পড়েছে কি না, কিংবা এর …

Read More »

পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মৃত্যুর কাছে হার মানলেন বিথী

 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের পর পেটে গজ রেখে সেলাইয়ের ঘটনার ৬ মাস পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ডিপ্লোমা মিডওয়াইফ নার্স বিথী আক্তার (২৫)। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্বামী রাকিবুল ইসলাম। বিথী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের তমিজ উদ্দিন মৃধার পাড়া …

Read More »

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের উপকূলীয় তিন বিভাগ—খুলনা, বরিশাল ও চট্টগ্রামে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে …

Read More »

সৌদি প্রবাসীদের জন্য ‘অত্যন্ত জরুরি’ বার্তা বাংলাদেশ দূতাবাসের

ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে। সোমবার এক ‘অত্যন্ত জরুরি’ বিজ্ঞপ্তিতে দূতাবাস বাংলাদেশিদের ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলতে এবং সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা …

Read More »

দাবানল হয়ে ছড়াচ্ছে বিক্ষোভ

দিল্লির রাজপথে নিরাপত্তার কড়াকড়ি, ব্যারিকেড, আটক, যান চলাচলে বিধিনিষেধ। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদ বাঁচাতে ভারতের রাজধানী শহরটিতে রেড অ্যালার্টের আবহ বিরাজ করছে। এ অবস্থায়ও সোমবার সেখানে ব্যাপক বিক্ষোভ হয়। কংগ্রেস বিরোধী নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট লাখো মানুষের জনসমাগম ঘটনায়। এতে কার্যত জনারণ্যে পরিণত হয় দিল্লি। তবে এদিন পুলিশকে বিক্ষোভকারীদের মারধর বা হেনস্তা করতে দেখা যায়নি। সোমবার এ বিক্ষোভ …

Read More »

চুয়েটে ১৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ একাধিক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবন-২ এ অবরুদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী। তারা হলেন, প্রকৌশলী শাহরিয়ার ও প্রকৌশলী টিটু মো. সোহান। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চুয়েট চিকিৎসাকেন্দ্রের কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ আব্দুল্লাহ ও টেকনোলজিস্ট বাসু দেব ভবনটিতে প্রবেশ করে অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা করেন। পরীক্ষা শেষে চিকিৎসক জানান, প্রকৌশলী শাহরিয়ারের রক্তচাপের …

Read More »

চিকিৎসকের অবহেলায় স্ত্রীর মৃত্যু, ‘মামলা করবেন না’ শর্তে টাকা নেন স্বামী

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় বিথী আক্তারের পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি ও চিকিৎসায় অবহেলার অভিযোগও করেন স্বজনরা। এদিকে,  মৃত্যুর আগে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে আর্থিক সহায়তা নেওয়ার বিষয়ে একটি স্ট্যাম্পে করা লিখিত চুক্তির তথ্য পাওয়া গেছে। ১০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে করা ওই চুক্তিতে উল্লেখ রয়েছে, ভবিষ্যতে রোগীর পরিবার …

Read More »

তাজমীন কীভাবে কক্সবাজারে গেল, যা বললেন তার মা

কুমিল্লায় চাঞ্চল্যকর জান্নাতুন তাজমীন হত্যাকাণ্ডের রহস্যে নতুন করে আলোচনার জন্ম দেয় তার কক্সবাজার যাত্রা। সেই সূত্র ধরে কক্সবাজারের হোটেল কর্মচারী রাজু চৌধুরী নাম উঠে আসে এখানে। ওই তরুণ তাকে ফুঁসলিয়ে কুমিল্লা থেকে কক্সবাজার নিয়ে যায়। জেলা পুলিশের তদন্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কুমিল্লা থেকে কীভাবে কক্সবাজার গিয়েছিল তাজমীন, সেটি নিয়েও প্রশ্ন ওঠে। সে বিষয়ে জানিয়েছেন তার মা কেয়া খাতুন। কক্সবাজারের …

Read More »

কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ, ঘর ভেঙে লাশ দাফন

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তির মরদেহ কবরস্থানে নেওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। রাস্তা বন্ধ থাকায় শেষ পর্যন্ত ঘরের অংশ ও টিনের বেড়া ভেঙে পথ তৈরি করে আব্দুল সালাম (৬০) নামের ওই ব্যক্তির মরদেহ দাফন করেন স্বজন ও এলাকাবাসী। চ্যানেলদেখুন রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। …

Read More »
Premium SEO Backlinks
Premium SEO Backlinks