Others

যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্তে ব্যবহার, প্রথম দিনই ড্রোন হামলায় নিহত ১৭ বাংলাদেশি

‎রাশিয়ায় নির্মাণপ্রতিষ্ঠানে কাজ করার কথা ছিল ৩০ বাংলাদেশির। তবে দেশটিতে পৌঁছানোর পর তাঁদের পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। এরপর তুলে দেওয়া হয় রুশ সেনাবাহিনীর হাতে। মাত্র ২১ দিনের সামরিক প্রশিক্ষণ শেষে তাঁদের পাঠানো হয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে। সেখানে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে তাঁদের ‘শিকার’ হিসেবে ব্যবহার করা হতো বলে প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এভাবে যুদ্ধে …

Read More »

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে: ভারতের জেন জি আন্দোলন নিয়ে নেহা বোরা

ভারতের নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সারা দেশে ছড়িয়ে পড়া তরুণদের আন্দোলন বা জেন জি প্রতিবাদ মূলত বাংলাদেশ থেকেই অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির বিশিষ্ট ছাত্রনেত্রী নেহা বোরা। বুধবার (১৪ অক্টোবর) সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশে যেভাবে ধর্মীয় …

Read More »

পানিতে ডুবে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপের মৃত্যু

হবিগঞ্জের বাহুবলে পুকুরে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দ্বীপ শীল উপজেলার নারিকেলতলা গ্রামের বাসিন্দা বিজয় শীলের ছেলে। বয়স মাত্র তিন বছর তিন মাস হলেও কাকার সঙ্গে বিভিন্ন সৃজনশীল ভিডিওতে অংশ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পেয়েছিল সে। হাস্যোজ্জ্বল মুখ ও স্বতঃস্ফূর্ত উপস্থিতির …

Read More »

ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল

রাজধানীর ধানমন্ডিতে এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ সময় ঘটনাস্থলে দুই পুলিশ সদস্য উপস্থিত থাকলেও তারা দর্শকের মতো দাঁড়িয়ে ছিলেন বলে ভিডিওতে দেখা যায়। ওই ঘটনায় অভিযুক্ত শহীদ আবদুল্লাহ আল মাসুদ রানা (৪৮) নামের ব্যক্তিকে আটক করে এক মাসের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে পুলিশের …

Read More »

ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী এখন পর্যন্ত ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি। এতে মোট ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন। বুধবার (১৪ অক্টোবর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।  বেবিচকের সবশেষ তথ্যমতে, বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪টি, …

Read More »

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী বেক্সিমকো রোড এলাকায় ইউনাইটেড ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। এ ছাড়া আশপাশের কয়েকটি স্টেশন থেকে আরও ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের টঙ্গী জোনের কমান্ডার মো. আব্দুল মান্নান। ফায়ার সার্ভিস …

Read More »

নিউগিনি প্রপার্টিজে হামলা ভাঙচুর: প্রধান আসামির জামিন

রাজধানীর ইসিবি চত্বরে ‘নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড’-এর প্রকল্প ভাঙচুর, লুটপাট, চুরির মামলার প্রধান আসামি শাহরিয়ার মাহমুদ জামিন পেয়েছেন। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে তার ১০ হাজার টাকা মুচলেকায় ধার্য তারিখ পর্যন্ত জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। আদালত সূত্র জানিয়েছে, সোমবার বয়স্ক ও অসুস্থ বিবেচনায় তার জামিন …

Read More »

কনডেম সেলে কেমন আছেন মিন্নি

বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে বরিশাল কারাগারের কনডেম সেলে আছেন আয়শা সিদ্দিকা মিন্নি। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় ফাঁসির দণ্ড মাথায় নিয়ে দিন কাটছে তার। কারাগারে ইবাদত-বন্দেগি করেই সময় পার করছেন তিনি। স্বজনদের সঙ্গে মাসে একবার দেখা করার সুযোগ পান। অন্যদিকে, উচ্চ আদালতে ডেথ রেফারেন্স ও আপিল শুনানির অপেক্ষা দীর্ঘ হওয়ায় কবে মিলবে মামলার চূড়ান্ত …

Read More »

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

এলপিজি সিলিন্ডার ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে দুই দিন সারা দেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে সব সিলিন্ডারের দোকান বন্ধ থাকবে। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সভাপতি বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সাপ্লাই নিয়ে …

Read More »

আদালত থেকে বেরিয়ে আইভী বললেন- ‘জয় বাংলা’ দাবিয়ে রাখা যাবে না

গণঅভ্যুত্থানের সময় সিদ্ধিরগঞ্জের রিকশাচালক তুহিন হত্যা মামলায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সেলিনা হায়াৎ আইভী। শুনানি শেষে আদালত তার পুনরায় জামিন মঞ্জুর করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিটে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ জেলা আদালতে পৌঁছান। পরে পুলিশি প্রহরায় তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় বিপুলসংখ্যক আইনজীবী, …

Read More »
Premium SEO Backlinks
Premium SEO Backlinks