হরমুজে ২ তেল ট্যাঙ্কারে আগুন, শিগগিরই যুদ্ধ শেষ হওয়ার আশা ট্রাম্পের

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘যেভাবেই হোক খুব শিগগিরই’ শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে জানিয়েছেন, তেহরান হয় একটি চুক্তিতে পৌঁছাবে অন্যথায় ‘আমরাই এটি শেষ করব’।

এদিকে হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত লেগে দুটি অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে দুদিনের একটি প্রস্তাব নিয়ে মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্র ‘কূটনীতি বেছে নেওয়ার মতো যথেষ্ট বুদ্ধি’ দেখাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সূত্র: আল জাজিরা

Check Also

এক্সিকিউটিভ পদে বম্বে সুইটসে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ১৭ ডিসেম্বর ২০২৬

বম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks