কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কুষ্টিয়া জেলার অধীনে বিভিন্ন ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে ৪৭ জনেক নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ২৯ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আবেদনপত্র ডাকযোগের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফি বাবদ ১০০ টাকা পরিশোধ করতে হবে। এইচএসসি পাসের চাকরি প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
এক নজরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টা
- আবেদনের শেষ তারিখ: ২৯ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত
- আবেদন পদ্ধতি: অফলাইনে (ডাকযোগে)
- চাকরির ধরন: অস্থায়ী
- প্রার্থীর ধরন: নারী – পুরুষ। তবে প্রার্থীকে অবশ্যই কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- কর্মস্থল: কুষ্টিয়া জেলা
- বয়স: ২৯ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনপত্র সংগ্রহ: আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র সংগ্রহ করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়।
আবেদনের ঠিকানা: জেলা প্রশাসক, জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: জেলা প্রশাসক, কুষ্টিয়া এর অনুকূলে ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডারের মাধ্যমে ১০০ টাকা পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই টাকা জমার রশিদ পাঠাতে হবে।
চাকরির বাজার Jobs and Career Solution