স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের হৃদযন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। আজ (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর একটি হাসপাতালে তার হৃদ্যন্ত্রের ব্লক দূর করতে এ কার্যক্রম সম্পন্ন হয়।
এর আগে গতকাল একই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর এনজিওগ্রাম করা হলে হৃদ্যন্ত্রের তিনটি স্থানে ব্লক ধরা পড়ে। চিকিৎসকদের পরামর্শে আজ তার দুটি ব্লকে রিং পরানো হয়। অপর ব্লকটি ডায়ালেশন (বেলুনের মাধ্যমে রক্তনালি প্রসারিত করা) পদ্ধতিতে চিকিৎসা করা হয়েছে।
প্রফেসর ডা. এন এ এম মোমেনুজ্জামানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল সফলভাবে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন করেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের বাইরে চিকিৎসা নেওয়ার বিকল্প থাকলেও স্বাস্থ্যমন্ত্রী দেশেই চিকিৎসা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন।
চাকরির বাজার Jobs and Career Solution