২১ পদে নিয়োগ দিচ্ছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ৮ম শ্রেণি-এসএসসি পাসেও করা যাবে আবেদন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর জনবল নিয়োগে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ২১টি ভিন্ন পদে মোট ৪২ জনকে নিয়োগ দেবে। এসব পদের মধ্যে ৮ম শ্রেণি ও এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আগামী ১২ আগস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: প্রত্নতত্ত্ব অধিদপ্তর
পদের সংখ্যা: ২১ পদে ৪২ জন

পদের বিবরণ:
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
আবেদন পদ্ধতি: অনলাইনে
চাকরির ধরন: অস্থায়ী
কর্মস্থল: ঢাকা
বয়স: ১ জুলাই ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। তবে ২১ নং পদের ক্ষেত্রে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য ৪৫ বছর বয়স পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৯ নং পদের জন্য ১১২ টাকা, ১০-২১ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের এই https://doa.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ১২ আগস্ট, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।