জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল। ঢাকা আহছানিয়া মিশন পরিচালিত হাসপাতালটিতে ফ্লোর সুপারভাইজার পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। গত ২০ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীকে বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।
এক নজরে আহছানিয়া মিশন হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: আহছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল
চাকরির ধরন: বেসরকারি চাকরি
প্রকাশের তারিখ: ২০ অক্টোবর ২০২৬
পদের নাম: ফ্লোর সুপারভাইজার
পদসংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: ১ জন
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
কর্মস্থল: উত্তরা, সেক্টর ১০, ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদন শুরুর তারিখ: ২০ অক্টোবর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ৩১ অক্টোবর ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইট: amcghbd.org
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: বিবিএস, স্নাতক বা সমমানের ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: হাসপাতালে কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগের বিস্তারিত তথ্য জানা এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬। তাই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
চাকরির বাজার Jobs and Career Solution