১০০ কর্মী নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, বেতন ৪০ হাজার টাকা

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ ‘ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)’ পদে ১০০ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে।

এক নজরে আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

তথ্যের ধরন বিবরণ
প্রতিষ্ঠানের নাম আরএফএল গ্রুপ
পদের নাম ট্রেইনি জোনাল ম্যানেজার (টিজেডএম)
পদসংখ্যা ১০০ জন
চাকরির ধরন বেসরকারি, ফুল টাইম
প্রার্থীর ধরন নারী – পুরুষ
শিক্ষাগত যোগ্যতা বিবিএ অথবা এমবিএ
অভিজ্ঞতা প্রযোজ্য নয়
বেতন ও অন্যান্য সুবিধা ৪০,০০০ টাকা
বয়সসীমা সর্বনিম্ন ২৪ বছর
সূত্র বিডিজবস ডটকম

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ২৮ জুলাই ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ২৭ আগস্ট ২০২৬
  • আবেদন পদ্ধতি: অনলাইনে
  • কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আরএফএল গ্রুপ