পূর্বের দনবাস অঞ্চল থেকে ইউক্রেন তাদের অবশিষ্ট বাহিনী প্রত্যাহার করে নিলে বিনিময়ে ন্যাটোর সদস্যপদ দেওয়া হতে পারে— মার্কিন মধ্যস্থতাকারীরা এমন একটি ধারণার কথা তুলেছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে ডাবলিনে ইউক্রেনীয় নেতার সঙ্গে দেখা করেন মার্কিন প্রতিনিধিরা। এরপরই এই তথ্য প্রকাশ্যে আনেন জেলেনস্কি। খবর বিবিসি।
শনিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বক্তব্যে জেলেনস্কি বলেন, “আমেরিকানরা একটি প্রশ্ন উত্থাপন করেছিল: ‘ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তবে কি ইউক্রেন দনবাস থেকে সেনা প্রত্যাহার করবে?’ এই প্রথম বিষয়টি সামনে আনা হলো।”
তিনি আরও জানান, নির্দিষ্ট নিরাপত্তা গ্যারান্টি, ইউক্রেনীয় সামরিক বাহিনীর ওপর কোনো নিষেধাজ্ঞা না থাকা এবং দেশ পুনর্নির্মাণের জন্য পর্যাপ্ত তহবিলের প্রস্তাব পেলে তিনি বিষয়টি গণভোটে দেবেন।
তবে মার্কিন পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি জোরালোভাবে নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানান, অনেক ধারণাই নিয়ে আলোচনা চলছে, তবে যেকোনও চূড়ান্ত চুক্তিতে উভয় পক্ষেরই সম্মতি থাকতে হবে।
চাকরির বাজার Jobs and Career Solution