ইরানে টিভিতে হঠাৎ প্রচার করা হচ্ছে পরমাণু হামলা থেকে বাঁচার উপায়

ইরানের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হঠাৎ করেই পরমাণু হামলার পরিস্থিতিতে করণীয় বিষয়ে সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হচ্ছে। সম্ভাব্য এমন হামলার পর কীভাবে নিজেদের সুরক্ষিত রাখতে হবে, সে বিষয়ে নাগরিকদের পাঁচটি পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) প্রচারিত নির্দেশনাগুলোতে বিস্ফোরণের সময় নিরাপদে আশ্রয় নেওয়া থেকে শুরু করে পরবর্তী সময়ে কীভাবে সতর্ক থাকতে হবে, তা তুলে ধরা হয়েছে।

নির্দেশনাগুলোতে বলা হয়, প্রথমত, পারমাণবিক বিস্ফোরণের আলো বা আগুনের গোলার দিকে সরাসরি তাকানো যাবে না। বিস্ফোরণের সময় দ্রুত শক্ত কোনো আশ্রয়ের আড়ালে যেতে হবে এবং বিস্ফোরণের অভিঘাতের তরঙ্গ কেটে না যাওয়া পর্যন্ত নিচু হয়ে থাকতে হবে।

দ্বিতীয়ত, বিস্ফোরণের তরঙ্গ থেমে গেলে দ্রুত কাছের কোনো ভবনের ভেতরে আশ্রয় নিতে হবে। এ সময় জানালা ও ভবনের বাইরের দেয়াল থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিস্ফোরণের পর বাইরে অবস্থান করা বা ছবি তোলা থেকে বিরত থাকতে বলা হয়েছে। গাড়িকেও নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার না করার নির্দেশনা রয়েছে।

তৃতীয় নির্দেশনায় তেজস্ক্রিয় পদার্থের সংস্পর্শে আসার আশঙ্কা থাকলে শরীরের খোলা অংশ পরিষ্কার করার কথা বলা হয়েছে। এ ক্ষেত্রে কুসুম গরম পানি ও সাবান দিয়ে শরীর ধুতে হবে। ব্যবহার করতে হবে কন্ডিশনারবিহীন সাধারণ শ্যাম্পু। গোসলের সুযোগ না থাকলে অন্তত মুখ, হাতসহ শরীরের উন্মুক্ত অংশগুলো পানি দিয়ে পরিষ্কার করতে হবে।

চতুর্থত, হামলার পর অন্তত ২৪ ঘণ্টা আশ্রয়স্থলের ভেতরে অবস্থান করতে বলা হয়েছে। এ সময় শুধু বোতলজাত পানি ও প্যাকেটজাত খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

পঞ্চম নির্দেশনায় বলা হয়েছে, ২৪ ঘণ্টা পার হলেই পরিস্থিতি নিরাপদ হয়ে গেছে—এমন ধারণা করে আশ্রয়স্থল থেকে বের হওয়া যাবে না। বাইরে যাওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করতে হবে। তবে আশ্রয় নেওয়া ভবনে আগুন লাগার বা ধসে পড়ার আশঙ্কা দেখা দিলে অন্য নিরাপদ ভবনে সরে যাওয়ার কথা বলা হয়েছে।

Check Also

মিথ্যা বলার পর শরীরের কোন অঙ্গটি গরম হয়ে যায়

সাধারণ জ্ঞান অর্জনের বিভিন্ন মাধ্যমের একটি হল কুইজ, ধাঁধা এবং প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করা। এর …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks