এসএসসি পাসেই আড়ং হেড অফিসে চাকরি, পাবেন বিমা- প্রভিডেন্ট ফান্ড

আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির হেড অফিসের ক্যান্টিনের জন্য ক্যান্টিন সহকারী পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০৩ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা-সহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: ক্যান্টিন সহকারী
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস
অন্যান্য যোগ্যতা: আড়ং হেড অফিসের ক্যান্টিন, রান্নাঘর, ডাইনিং এরিয়া এবং সংশ্লিষ্ট স্থানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখায় দক্ষতা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২২ বছর

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বিমা সুবিধা এবং আরো অন্যান্য সুযোগ-সুবিধা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০২৬

Check Also

মদিনা গ্রুপে জনবল নিয়োগ, ৪ জেলায় কাজের সুযোগ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মদিনা গ্রুপ ‘সেলস এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks