এশিয়ান ইউনিভার্সিটির বাসের ধাক্কায় ঝরল ৪ প্রাণ

রাজধানীর কল্যাণপুরে এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

বুধবার সকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এশিয়ান ইউনিভার্সিটির একটি বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা চারজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।

তিনি জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

Check Also

ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

পূর্বের দনবাস অঞ্চল থেকে ইউক্রেন তাদের অবশিষ্ট বাহিনী প্রত্যাহার করে নিলে বিনিময়ে ন্যাটোর সদস্যপদ দেওয়া …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks