বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারতকে সীমান্তহত্যা-পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান

বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও প্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখতে চাইলে ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক হবে মূল্যায়নের ভিত্তিতে। মর্যাদা ও পারস্পরিক স্বার্থ সুরক্ষার ওপর নির্ভর করবে দুই দেশের সম্পর্ক।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে ভারতের সঙ্গে স্বামী-স্ত্রীর মতো কিংবা রাখি বাঁধার সম্পর্ক ছিল। ভারতকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ এখন নেই। বাংলাদেশের নেতৃত্বে বিএনপি। তাই বাংলাদেশের জনগণের সঙ্গে ভারতের সম্পর্ক তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ভারতের বর্তমান রাষ্ট্রদূত একজন প্রবীণ রাজনীতিবিদ। তিনি বলেছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে ভারত সম্পর্ক স্থাপন করতে চায়। এটি অত্যন্ত প্রশংসনীয় মনোভাব। ভারত এরই মধ্যে বিএনপির ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানও গ্রহণ করেছে।

এর আগে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় হাসপাতালের বিভিন্ন সংকট ও সীমাবদ্ধতার বিষয়ে আলোচনা করেন রাশেদ খান।

এছাড়া, সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এমএ মজিদ, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. হাসানুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Check Also

বঙ্গোপসাগরে ২৪ ঘণ্টার মধ্যে নতুন লঘুচাপের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks