ট্রান্সফরমার চুরির সময় হঠাৎ চলে আসে বিদ্যুৎ

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের কালিনগর গ্রামের একটি মাঠে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চোর চক্রের এক সদস্য আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম মনুমিয়া। তিনি মাগুরা সদর থানার পারনান্দুয়ালী পল্লী বিদ্যুৎ এলাকার বাসিন্দা।

শনিবার (২২ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এলাকায় বিদ্যুৎ না থাকার সুযোগে চার সদস্যের একটি চোর চক্র ট্রান্সফরমার চুরি করতে মাঠে যায়। তারা ট্রান্সফরমার খোলার কাজ করছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে গেলে মনুমিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তার সহযোগীরা পালিয়ে যান বলে ধারণা করা হচ্ছে।

সকালে স্থানীয়রা মাঠে একজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, আহত ব্যক্তিকে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Check Also

উড্ডয়নের পর মাঝ আকাশে খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে মাঝ আকাশে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জরুরি …

আমাকে লাইক দিন
Premium SEO Backlinks
Premium SEO Backlinks