চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ মঙ্গলবার সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে গিয়ে এ কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, বিদ্যুৎ–জ্বালানি সংকট নিরসনে কাজ করছে সরকার, ৭ দিনের মধ্যে গ্যাসের সংকট দূর হবে। …
Read More »‘আইছিতো আইছিই, এনেই থাকবাম’
‘আমি যেমনেই আইছি, জোর কইরা হউক, নিজের ইচ্ছায় হউক, যেমনেই হউক। আইছিতো আইছিই, এনেই থাকবাম।’— এমন মন্তব্য করেছেন কিশোরগঞ্জের হোসেনপুরে বরযাত্রীর গাড়ির গতিরোধ করে ফিল্মি কায়দায় বরের কাছ থেকে ছিনিয়ে নেওয়া তামান্না আক্তার। সোমবার (৩১ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় নিজের অবস্থান জানিয়েছেন হোসেনপুরের তামান্না। তার ভাষ্য, সেখানেই থাকবেন তিনি। ভিডিওতে তার দুই পাশে ছয় নারীকে এবং সামনে একজন পুরুষকে …
Read More »ব্যান্ডউইথ সংকটের দ্বারপ্রান্তে বাংলাদেশ, ইন্টারনেট খাতে বিপর্যয়ের আশঙ্কা
আন্তর্জাতিক ব্যান্ডউইথের চাহিদা দ্রুত বাড়তে থাকার বিপরীতে নতুন সাবমেরিন ক্যাবল সংযোগে সিদ্ধান্তহীনতার কারণে বড় ধরনের অবকাঠামোগত সংকটের মুখে পড়তে পারে বাংলাদেশ। খাতসংশ্লিষ্টদের আশঙ্কা, সময়মতো নতুন সক্ষমতা যুক্ত করা না গেলে আগামী দশকে দেশের ডিজিটাল অর্থনীতি ব্যান্ডউইথ ঘাটতির কারণে বড় বাধার মুখে পড়বে। সোমবার (৩১ আগস্ট) ঢাকার অদূরে একটি রিসোর্টে আয়োজিত ‘ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষা ও ভবিষ্যৎ ব্যান্ডউইথ চাহিদা পূরণে নতুন সাবমেরিন …
Read More »বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাতে হরমুজ প্রণালিতে নিরাপত্তাজনিত উদ্বেগ থাকায় কাতারএনার্জি ইউরোপ ও এশিয়ার ক্রেতাদের জানিয়েছে, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি (LNG) কার্গো বাতিলের ঘটনা অব্যাহত থাকবে। ব্লুমবার্গ ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ব্লুমবার্গ শুক্রবার (২৮ আগস্ট) জানিয়েছে, চলতি সপ্তাহে কাতারএনার্জি পাকিস্তানের ক্রেতাদের জানিয়েছে যে এলএনজি কার্গো বাতিলের ঘটনা অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। বাংলাদেশের জন্য এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ …
Read More »নিয়োগ দেবে নভোএয়ার, ভাতাসহ পাবেন প্রভিডেন্ট ফান্ড
নভোএয়ার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কার্গো সেলস অ্যান্ড সার্ভিস বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩১ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার লিমিটেড পদের নাম: …
Read More »আগোরায় জব সার্কুলার, সাপ্তাহিক ছুটি দুই দিন
আগোরা লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ ডিজাইন অ্যান্ড সোশ্যাল মিডিয়া বিভাগ সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ৩১ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, সাপ্তাহিক ২ দিন ছুটি, বিমা, গ্র্যাচুইটি, প্রতি বছর …
Read More »৬ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস
দেশের ছয় জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। …
Read More »মেঘনায় ধরা পড়ল ২ কেজি ৭০০ গ্রামের রাজা ইলিশ, বিক্রি ১০ হাজার ৮০০ টাকায়
ভোলার তজুমদ্দিন উপজেলায় মেঘনা নদীতে এক জেলের জালে ২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় আকারের ইলিশ ধরা পড়েছে। মাছটি স্থানীয় তজুমদ্দিন চৌমুহনী ঘাটে বিক্রির জন্য আনা হলে স্থানীয় এক ক্রেতা ১০ হাজার ৮০০ টাকায় তা কিনে নেন। স্থানীয় সূত্রে জানা গেছে, মেঘনা নদীতে মাছ শিকারের সময় জেলের জালে বিশাল আকৃতির ইলিশটি ধরা পড়ে। পরে সেটি বিক্রির উদ্দেশ্যে তজুমদ্দিন চৌমুহনী …
Read More »ছিনতাইকালে নিজেদের আওয়ামী লীগ ও ছাত্রলীগ হিসেবে পরিচয় দেন বিমানবন্দর ছাত্রদলের সভাপতি-সম্পাদক
স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল আমিন হোসেন শান্তকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের তাঁদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক শিবলী সাদিক শিবলুর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সাংগঠনিক শৃঙ্খলা …
Read More »প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে জরুরি বার্তা
প্রিপেইড বিদ্যুৎ মিটার রিচার্জ করতে গিয়ে অতিরিক্ত টাকা কেটে নেওয়া, অস্বাভাবিক বা কথিত ‘ভূতুড়ে বিল’, ছুটির দিন কিংবা মধ্যরাতে হঠাৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়া এবং ট্যারিফ পরিবর্তনের পর প্রথম রিচার্জে দীর্ঘ টোকেন পাওয়াসহ নানা বিষয় নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।গ্রাহকদের এসব অভিযোগ ও ভোগান্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) বেশ কিছু বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। গ্রাহকদের …
Read More »
চাকরির বাজার Jobs and Career Solution