ওটিতে নেওয়ার সময় সুস্থ, সিজারের পর বমি করেই মারা গেলেন গৃহবধূ

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে সন্তান জন্ম দেওয়ার পরপরই নাজিয়া রহমান মাইশা (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে স্বজনদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর রাহাত-আনোয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে। অস্ত্রোপচার কক্ষে (ওটি) বমি করার পর মাইশার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তার মৃত্যু হয় বলে স্বজনরা জানান। মাইশার পরিবারের অভিযোগ, চিকিৎসকদের অবহেলার কারণেই …

Read More »

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেই আবেদন

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ৩টি পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টায়, চলবে ১৭ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনলাইন ব্যতিত আবেদন গ্রহণযোগ্য হবে না। আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে পরিশোধ করতে হবে। এসএসসি পাসের চাকরি প্রার্থীরাও আবেদনের সুযোগ পাবেন। এক নজরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের …

Read More »

নাসীরুদ্দীন পাটওয়ারী এই বক্তব্য কেন দিয়েছেন, তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি কমিশনার

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর দেওয়া বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা …

Read More »

নিজেদের পরিচালিত ড্রোন বিস্ফোরণে ২ ইসরাইলি সেনা নিহত

নিজেদের পরিচালিত একটি ড্রোন বিধ্বস্ত হয়ে ফিলিস্তিনের উত্তর গাজায় দুই ইসরাইলি রিজার্ভ সেনা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। নিহতরা হলেন— নাদাভ কালি (২৪) ও অফেক মোয়ালেম (২৩)। কালি হার হালুতজ এলাকার বাসিন্দা এবং মোয়ালেম জেরুজালেমের বাসিন্দা। দুজনই ইসরাইলি সেনাবাহিনীর ১৬তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিলেন। ৯৯তম ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল এলাদ তজুরি জানান, …

Read More »

নার্সের পেটে গজ রেখে সেলাই করে দিয়েছেন চিকিৎসক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা

ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের সময় এক নার্সের পেটে গজ রেখে সেলাই করে দেওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে (কার্ডিয়াক কেয়ার ইউনিট) চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর অসুস্থ অবস্থায় জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ওই নার্সের নাম বিথী আক্তার (২৫)। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের তমিজউদ্দীন মৃধাপাড়ার ছোরাপ মন্ডলের মেয়ে। পেশায় তিনি একজন ডিপ্লোমা মিডওয়াইফ। বর্তমানে স্বামীর সঙ্গে গোয়ালন্দ উপজেলার উজানচর …

Read More »

ট্রাক উল্টে সড়কে ছড়িয়ে পড়ল দেশি ঘি, সংগ্রহে ব্যস্ত স্থানীয়রা

ভারতের উত্তর প্রদেশের মোরাদাবাদে দেশি ঘিবোঝাই একটি ট্রাক উল্টে গেলে সড়কে ছড়িয়ে পড়ে এর মালামাল। দুর্ঘটনার পরপরই সেখানে জড়ো হন স্থানীয় বাসিন্দারা। কেউ সড়কে পড়ে থাকা ঘির প্যাকেট তুলে পাত্রে রাখেন, কেউ আবার মুঠোফোনে সেই দৃশ্য ধারণ করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যস্ত সড়কে পড়ে থাকা খাবার সংগ্রহের দৃশ্য অনেকের নজর কাড়ে। প্রতিবেদন অনুযায়ী, ট্রাকটি হরিয়ানা …

Read More »

আয়েশা আবেদ ফাউন্ডেশনে নিয়োগ, থাকছে না বয়সসীমা

আয়েশা আবেদ ফাউন্ডেশন ‘অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে। এক নজরে আয়েশা আবেদ ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ তথ্যের ধরন বিবরণ প্রতিষ্ঠানের নাম আয়েশা আবেদ ফাউন্ডেশন বিভাগের নাম স্টোর পদের নাম অ্যাসিস্ট্যান্ট/অ্যাসোসিয়েট অফিসার …

Read More »

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে কাজী ফার্মস গ্রুপ, আবেদন ২৯ সেপ্টেম্বর পর্যন্ত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি আইটি বিভাগে ‘ট্রেইনি অফিসার/অফিসার’ পদে কর্মী নিয়োগে ২১ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে—চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: কাজী ফার্মস গ্রুপ; বিভাগ: আইটি; পদের নাম: ট্রেইনি অফিসার/অফিসার; পদসংখ্যা: নির্ধারিত নয়; চাকরির ধরন: পূর্ণকালীন; বেতন: আলোচনা সাপেক্ষে …

Read More »

পাশের দেশ থেকে নির্দেশ দিচ্ছেন কোথায় বোমা ফেলা হবে: রিজভী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, পাশের দেশ থেকে একজন নির্দেশ দিচ্ছেন কোথায় বোমা ফেলা হবে, সেটা ছবি তুলে পাঠালে টাকা দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিক রুহুল আমিন গাজীর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজে। এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, …

Read More »

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন আগামীকালের মধ্যেই

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক এ ব্যাংকটি ‘ডিরেক্ট সেলস অফিসার’ পদে কর্মী নিয়োগে ১০ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১০ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি; পদের নাম: ডিরেক্ট সেলস অফিসার; পদসংখ্যা: নির্ধারিত নয়; চাকরির ধরন: পূর্ণকালীন; …

Read More »
Premium SEO Backlinks
Premium SEO Backlinks