Others

এবার জেন-আলফা আন্দোলনে উত্তাল ভারত

জেনারেশন জির বিক্ষোভের পর এবার শিক্ষা ব্যবস্থার সংস্কার ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে ভারতের বিভিন্ন রাজ্যে রাস্তায় নেমেছে জেন আলফা বা স্কুল শিক্ষার্থীরা। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। উত্তরপ্রদেশের সমূহি ভাটপুরওয়া প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ১০টি রাজ্যের গ্রামীণ এলাকার শিক্ষার্থীরা জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট, বিদ্যুৎ, সুপেয় পানি ও নিম্নমানের মধ্যাহ্নভোজনের প্রতিবাদে ক্লাস বর্জন ও বিক্ষোভ …

Read More »

পিঠ চুলকিয়েই যুবকের মাসিক আয় ১৮ লাখ টাকা

পিঠের চুলকানি মেটানোর অভিনব ব্যবসা খুলে মাসে প্রায় ১ লাখ ইউয়ান (১৮ লাখ ২৫ হাজার টাকা) আয় করছেন চীনের ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শাওছিয়াও। শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ঝাংয়ের প্রতিষ্ঠিত ‘সুমা’ নামের স্পা-ধর্মী প্রতিষ্ঠানে গ্রাহকরা নির্ধারিত শয্যায় শুয়ে বিশেষ সুচালো নখযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের মাধ্যমে পিঠ চুলকানোর সেবা …

Read More »

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে ওই ২৪টি কোম্পানির নামে থাকা ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার আগামী তিন মাসের জন্য ফ্রিজ করার নির্দেশ দিয়েছে আদালত। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গণমাধ্যমকে এসব …

Read More »

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

বগুড়ার শিবগঞ্জে এক বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় গাড়িতে থাকা প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে …

Read More »

নাগাসাকির স্মৃতি যেন ফিরল নেপালে, ছোট বোনকে পিঠে বেঁধে বাবা-মাকে খুঁজছে খুদে বালক, ভিডিও ভাইরাল

পিঠে দুধের শিশুকে বেঁধে কাদামাখা পথে হেঁটে চলেছে এক বালক। চোখে-মুখে ক্লান্তি, শরীরজুড়ে কাদা। তবু থামছে না তার পথচলা। হন্যে হয়ে খুঁজছে মা-বাবাকে। নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দৃশ্যটি মনে করিয়ে দিয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের নাগাসাকিতে ধারণ করা সেই বিখ্যাত ছবির কথা, যেখানে এক খুদে বালক পিঠে তার মৃত …

Read More »

বিরোধীদল ওয়াকআউট করলেও বসেছিলেন এমপি হাসনাত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে স্থায়ী কমিটির সভাপতির পদ বণ্টন নিয়ে বিরোধের জেরে সংসদ থেকে ওয়াকআউট (বের হয়ে গেছেন) করেছেন জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন বিরোধী দলের সংসদ সদস্যরা। তবে তারা চলে যাওয়ার পরও বিরোধী দলের দুই সংসদ সদস্য এনসিপির হাসনাত আবদুল্লাহ ও খেলাফত মজলিসের সাইদ উদ্দিন আহমাদ হানজালা তখন সংসদ কক্ষে অবস্থান করেন। পরে হানজালাও কক্ষ ত্যাগ করেন। তবে …

Read More »

সাগর-রুনি হ/ত্যা/য় জড়িত জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী

মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সেনাবাহিনীর বরখাস্ত কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান এবং আওয়ামী লীগ নেত্রী ও অভিনেত্রী রোকেয়া প্রাচী। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের একাধিক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রসিকিউশন সূত্রে জানা যায়, খুন হওয়ার আগে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের বর্বরোচিত ঘটনা নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করেছিলেন তারা। …

Read More »

মার্কিন যুদ্ধজাহাজ ঠেকাতে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি বাড়াচ্ছে রাশিয়া

মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী ও যুদ্ধজাহাজকে লক্ষ্য করে হামলা চালাতে সক্ষম নতুন প্রজন্মের সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে ইরানকে গোপনে সহায়তা করছে রাশিয়া। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ‘C430L’ কোডনামে গোপন এই কর্মসূচির কার্যক্রম ২০২৩ সালে শুরু হয়। এর আওতায় এমন প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে, যা ইরানের ক্ষেপণাস্ত্রকে শব্দের গতির কয়েক গুণ …

Read More »

হাসপাতালে বাবার থেকে জমির দলিলে সই নেওয়ার চেষ্টা, ভিডিও ভাইরাল

অসুস্থ ও চিকিৎসাধীন এক বৃদ্ধ বাবার কাছ থেকে হাসপাতালের শয্যায় থাকা অবস্থায় জমির দলিলে সই বা টিপসই নেওয়ার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হাসপাতালের একটি বেডে বসে আছেন এক বৃদ্ধ। এ সময় তার কাছ থেকে জমি-সংক্রান্ত একটি …

Read More »

বাংলাদেশ এখন বিশ্বের সর্বোচ্চ খেলাপি ঋণের দেশ

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। ২০২৬ সালের জুন শেষে ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই খেলাপিতে পরিণত হয়েছে। খেলাপি ঋণের হারের দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বের শীর্ষে উঠে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ক্ষেত্রে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের …

Read More »
Premium SEO Backlinks
Premium SEO Backlinks