news

দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, ‘দেশে ডিজেল, পেট্রল, অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’ শনিবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের …

Read More »

ইরাকে গিয়েও স্বপ্ন পূরণ হলো না নাহিদের

ফেনী সদর উপজেলার শর্শদি ইউনিয়নের মেহেদি হাসান নাহিদ (২১) পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় ৫ মাস আগে পাড়ি জমান ইরাক। কিন্তু স্বপ্ন পূরণের আগেই নিভে গেল তার প্রাণ। ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের আরবিল শহরে খাদ্যে বিষক্রিয়ায় নাহিদসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ইফতারের পরে নাহিদ ও তার সঙ্গে থাকা আরও তিন বাংলাদেশি একসঙ্গে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাদের স্থানীয় …

Read More »

প্রভিডেন্ট ফান্ড সুবিধাসহ পপুলার ফার্মায় চাকরির সুযোগ

পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি ইন্টারন্যাশনাল মার্কেটিং বিভাগে সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২ মার্চ থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ মার্চ পর্যন্ত। প্রতিষ্ঠানের নাম: পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদের নাম: সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার বিভাগ: ইন্টারন্যাশনাল মার্কেটিং পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এম.ফার্ম/বি.ফার্ম অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে (এমএস অফিস) দক্ষতা এবং ইংরেজি ও বাংলায় মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা। …

Read More »

দেশের সব ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা

দেশের সব তফসিলি ব্যাংককে গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) এ সংক্রান্ত এক সার্কুলার জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠিয়েছে। সার্কুলারে বলা হয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে জাতীয় …

Read More »

এবার জ্বালানি তেল বিক্রির পরিমাণ নির্ধারণ করে দিলো সরকার

ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের ফলে তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে ভোক্তাদের মধ্যে কারা কতটুকু জ্বালানি ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করতে পারবেন, তা নির্ধারণ করে দিয়েছে সরকার। আজ শুক্রবার (৬ মার্চ) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। এতে বলা হয়েছে, এখন থেকে বাইক সর্বোচ্চ ২ লিটার ও প্রাইভেটকার সর্বোচ্চ ১০ লিটার পেট্রোল/অকটেন কিনতে পারবে। প্রজ্ঞাপনে আরও …

Read More »

আরব ও লোহিত সাগরে অবরুদ্ধ ৬০ ফরাসি জাহাজ

মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরায়েল বাহিনীর মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের জেরে বর্তমানে পারস্য উপসাগর (আরব সাগর) ও লোহিত সাগরে আটকা পড়েছে অন্তত ৬০টি ফরাসি বাণিজ্যিক জাহাজ। আজ শুক্রবার (৬ মার্চ) ফ্রান্সের পরিবহণমন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, ৫২টি জাহাজ পারস্য উপসাগরে ও আরও ৮টি জাহাজ লোহিত সাগরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে। প্যারিস এখন এই অঞ্চলে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করতে সমমনা দেশগুলোকে নিয়ে একটি শক্তিশালী …

Read More »

ইরানি আরেকটি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকে জানিয়েছেন, আইআরআইএস বুশেহর নামের একটি ইরানি জাহাজ থেকে আরও ২০৮ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কান নৌবাহিনী। জাহাজটি কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করা রয়েছে। দিসানায়েকে জানান, জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে ও জাহাজের ক্রুদের উদ্ধার করে তীরে আনা হয়েছে। তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় ইরানি দূতাবাস ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে আলোচনার পর ক্রুদের …

Read More »

ধেয়ে আসছে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড়, শুরু কখন— জানালেন আবহাওয়াবিদ

দেশে চলতি মৌসুমের প্রথম কাল বৈশাখী ঝড়ের পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস। দেশের তিন অঞ্চলের উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বেশি আঘাত হানতে পারে। ঘণ্টায় ৭০ থেকে ৮০ কি.মি. গতিতে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার (৬ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপকালে এসব কথা বলেন। আবহাওয়াবিদ জানিয়েছেন, আগামী ৮ …

Read More »

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়ায় তাকে ব্যক্তিগতভাবে যুক্ত থাকতে হবে। অন্যথায় ইরান যদি যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে নতুন নেতা নির্বাচনের চেষ্টা করে, তাহলে তা ‘সময় অপচয়’ হবে বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে—এ বিষয়টি তিনি অবগত। তবে এমন সিদ্ধান্ত তিনি …

Read More »

মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মার্কিন রাডার ধ্বংস করেছে ইরান

জর্ডানে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম গুঁড়িয়ে দিয়েছে ইরান। জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে তেহরানের চালানো হামলায় এ ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র, খবর সিএনএনের। সোমবার (৩ মার্চ) সংগৃহীত স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরান থেকে প্রায় ৫০০ মাইলেরও বেশি দূরে অবস্থিত এই রাডারটি নিখুঁত নিশানায় ধ্বংস করা হয়েছে। এটি মার্কিন সামরিক …

Read More »