ইরানি আরেকটি জাহাজ থেকে ২০৮ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুঢ়া কুমারা দিসানায়েকে জানিয়েছেন, আইআরআইএস বুশেহর নামের একটি ইরানি জাহাজ থেকে আরও ২০৮ জনকে উদ্ধার করেছে শ্রীলঙ্কান নৌবাহিনী। জাহাজটি কলম্বো বন্দরের কাছে এক্সক্লুসিভ ইকোনমিক জোন এলাকায় নোঙর করা রয়েছে।

দিসানায়েকে জানান, জাহাজটি শ্রীলঙ্কার জলসীমায় প্রবেশের অনুমতি চেয়েছে ও জাহাজের ক্রুদের উদ্ধার করে তীরে আনা হয়েছে। তিনি আরও বলেন, শ্রীলঙ্কায় ইরানি দূতাবাস ও শ্রীলঙ্কা সরকারের মধ্যে আলোচনার পর ক্রুদের উদ্ধারের সিদ্ধান্ত নেন সংশ্লিষ্ট জাহাজের অধিনায়ক।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট বলেন, আমাদের নৌবাহিনীর জাহাজগুলো ইরানি ওই জাহাজের কাছে পৌঁছেছে ও ক্রুদের উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। আমাদের কাছে যে তথ্য রয়েছে, তাতে ২০৮ জন ক্রুকে তীরে আনার জন্য প্রস্তুত করা হয়েছে। তাদের মধ্যে ৫৩ জন কর্মকর্তা, ৮৪ জন ক্যাডেট, ৪৮ জন সিনিয়র নাবিক ও ২৩ জন নাবিক রয়েছেন।

‘আমরা এখন ওই ২০৮ জনকে জাহাজ থেকে আমাদের নৌযানে নিয়ে এসে কলম্বো বন্দরে আনার প্রক্রিয়া শুরু করেছি। এরপর ওই জাহাজের ক্রু ও আমাদের নাবিকদের ত্রিনকমালি বন্দরের এলাকায় নেওয়ার পরিকল্পনাও রয়েছে।’

প্রসঙ্গত, বুধবার (৪ মার্চ) শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানের জাহাজ আইআরআইএস দেনা হামলার শিকার হয়। পরে যুক্তরাষ্ট্র দাবি করে, তারা সাবিমেরিন টর্পেডো দিয়ে আঘাত করে ইরানি জাহাজটি ডুবিয়ে দেয়।

জাহাজ থেকে সাহায্যের আবেদন জানানোর পর ৩২ জনকে উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী।তাদের চিকিৎসার জন্য গল জাতীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ জানান যে জাহাজে প্রায় ১৮০ জন যাত্রী ছিলেন ও পরে নিখোঁজ ৮৪ জনের মরদেহ পাওয়া গেছে। মরদেহগুলো গল জাতীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সূত্র: বিবিসি

Check Also

দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে

তথ্যপ্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশের ৬৪ জেলায় বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে বেসিক প্রশিক্ষণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Premium SEO Backlinks
Premium SEO Backlinks