১১৫২ জনকে নিয়োগ দিবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় জেলা জজ ও সংশ্লিষ্ট আদালত/ট্রাইব্যুনালসমূহে ৬টি পদে মোট ১,১৫২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে ৯ ডিসেম্বর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন

কর্মস্থল: দেশের যে কোনো স্থান

বয়স: ১ নভেম্বর ২০২৫ তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের জন্য কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: প্রার্থীরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০x৩০০ সাইজের ছবি এবং ৩০০x৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান সংযুক্ত করতে হবে।

আবেদন ফি:

পদের নং ১–৪: ১১২ টাকা

পদের নং ৫–৬: ৫৬ টাকা

ফি টেলিটক সিম ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে, ফি ফেরতযোগ্য নয়।

আবেদনের সময়:

শুরু: ২৫ নভেম্বর ২০২৫, সকাল ১০টা

শেষ: ৯ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা

Check Also

জেলা প্রশাসকের কার্যালয়ে ৬৯ জনের নিয়োগ, আবেদন ফি ৫৬ টাকা

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটিতে এবং এর অধীনে বিভিন্ন উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *