এপেক্সে চাকরি করতে চাইলে দ্রুত আবেদন করুন

এপেক্স ফুটওয়্যার লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির লোকাল সোর্সিং-সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: এপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ
বিভাগ: লোকাল সোর্সিং-সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ/এসসিএম
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস, ইআরপি সিস্টেম এবং ডিজিটাল যোগাযোগ সরঞ্জামগুলোতে দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: গাজীপুর
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, প্রতি বছর ইনক্রিমেন্ট, ২টি উৎসব বোনাস, জীবন বিমা (দুর্ঘটনা এবং হাসপাতালে ভর্তি), হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে ছাড়, পিক অ্যান্ড ড্রপ সুবিধা (প্রাপ্যতার উপর নির্ভর করে), আংশিক ভর্তুকিযুক্ত দুপুরের খাবার, এপেক্স পণ্যের উপর অ্যাপেক্স ফ্যামিলি ছাড়।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৪ ডিসেম্বর ২০২৫

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*