দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ ‘ডেপুটি ম্যানেজার/ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই বিএসসি অথবা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
এক নজরে আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| তথ্যের ধরন | বিবরণ |
| প্রতিষ্ঠানের নাম | আরএফএল গ্রুপ |
| বিভাগের নাম | ল্যান্ড অ্যাকুইজিশন |
| পদের নাম | ডেপুটি ম্যানেজার/ম্যানেজার |
| পদসংখ্যা | নির্ধারিত নয় |
| চাকরির ধরন | বেসরকারি, ফুল টাইম |
| প্রার্থীর ধরন | নারী – পুরুষ |
| শিক্ষাগত যোগ্যতা | বিএসসি অথবা স্নাতক/স্নাতকোত্তর |
| অভিজ্ঞতা | ৪ বছর |
| বেতন ও অন্যান্য সুবিধা | আলোচনা সাপেক্ষে |
| বয়সসীমা | ২৮-৪০ বছর |
| সূত্র | বিডিজবস ডটকম |
আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য
- আবেদন শুরু: ১ সেপ্টেম্বর ২০২৬
- আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬
- আবেদন পদ্ধতি: অনলাইনে
- কর্মস্থল: যে কোনো জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন আরএফএল গ্রুপ।
