ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসিআই পিএলসি, সরাসরি মৌখিক পরীক্ষা ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসিআই পিএলসি। প্রতিষ্ঠানটি ‌‘ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে ২৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি), সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের কপিসহ সংশ্লিষ্ট ঠিকানায় নির্ধারিত সময়ে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: এসিআই পিএলসি;

পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে (আকর্ষণীয় বেতন) নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ইনসেনটিভ, লভ্যাংশ বোনাস, টিএ-ডিএ বিল, উৎসব বোনাস, ছুটিকালীন ভ্রমণ সহায়তা, পরিবারের জন্য চিকিৎসা সুবিধা, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে;

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;

কর্মক্ষেত্র: অফিসে;

অভিজ্ঞতা: প্রযোজ্য নয়:

আবেদনের যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি (এসএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগ) থাকতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

মৌখিক পরীক্ষার তারিখ: আগামী ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: বিডিজবস ডটকম

Check Also

সজীব গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, কর্মস্থল ঢাকা

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সজীব গ্রুপ ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks