যমুনা পেপার মিলসে চাকরি, অনলাইনে চলছে আবেদন

যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা পেপার মিলস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি জেনারেল ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৪ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা পেপার মিলস লিমিটেড
পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার/অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার
বিভাগ: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্ট
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি
অন্যান্য যোগ্যতা: সমন্বিত কাগজ কলের বৈদ্যুতিক ও ইন্সট্রুমেন্টেশন ব্যবস্থাপনায় দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৫ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর

কর্মস্থল: হবিগঞ্জ
বেতন: শিল্পের মানদণ্ড এবং পেশাগত অভিজ্ঞতার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতামূলক বেতন।
অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুবিধাদি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ১৪ ডিসেম্বর ২০২৬

Check Also

এসএসসি পাসেই নিয়োগ দেবে আড়ং, নেবে নারী-পুরুষ উভয়ই

পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান আড়ং নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আড়ংয়ের অঙ্গপ্রতিষ্ঠান বা ক্যাফেটি ওয়েটার/ওয়েট্রেস …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks