নিয়োগ দেবে ব্র্যাক, বিমাসহ রয়েছে প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি

ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠানটি সুপারভাইজার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আজ ২৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ
পদের নাম: সুপারভাইজার
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: কৃষিতে ডিপ্লোমা
অন্যান্য যোগ্যতা: কম্পিউটারে (যেমন—এমএস ওয়ার্ড, এক্সেল) পারদর্শী হতে হবে এবং ইন্টারনেট ব্যবহারের জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: নারায়ণগঞ্জ (রূপগঞ্জ)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটি।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ০৮ নভেম্বর ২০২৬

Check Also

৪০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস, এইচএসসি পাসেই আবেদন

দেশের শীর্ষস্থানীয় এনজিও ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস) ‘প্রোগ্রাম অর্গানাইজার (পিও)’ পদে ৪০০ জনকে নিয়োগের …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks