স্নাতক পাসেই চাকরি দিচ্ছে এসবিএসি ব্যাংক

এসবিএসি ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি হেড অব কার্ড বিজনেস পদে জনবল নিয়োগ দেবে। গত ১৪ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৩ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদনের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতে কাজের দক্ষতা ও অভিজ্ঞতা প্রয়োজন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

একনজরে এসবিএসি ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম: এসবিএসি ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব কার্ড বিজনেস

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন শুরুর তারিখ: ১৪ অক্টোবর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ১৩ নভেম্বর ২০২৬

আবেদনের মাধ্যম: অনলাইন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: প্রশাসন, ফিন্যান্স, ব্যাংকিং, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: ব্যাংকিং খাতে কাজের দক্ষতা থাকতে হবে। পদটির দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট পেশাগত জ্ঞান ও দক্ষতা প্রয়োজন।

অভিজ্ঞতা: মূল বিজ্ঞপ্তিতে উল্লেখিত তথ্য অনুযায়ী, কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত প্রার্থীর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এ ছাড়া ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্তাবলি জানতে এবং আবেদন করতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ১৩ নভেম্বর ২০২৬।

Check Also

আকিজ গ্রুপে চাকরির সুযোগ

আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি সাপোর্ট বিভাগে অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে জনবল নিয়োগ …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks