মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিভিন্ন পদে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। প্রতিষ্ঠানটি ৯ম থেকে ২০তম গ্রেডে ৮ পদে ১০ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়;

১. পদের নাম: মেডিকেল অফিসার;

বিষয়/বিভাগ/দপ্তর: ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি থাকতে হবে এবং বিএমডিসি কতৃক রেজিষ্ট্রেশনপ্রাপ্ত হতে হবে;

২. পদের নাম: সহকারী কম্পিউটার প্রোগ্রামার;

বিষয়/বিভাগ/দপ্তর: আইসিটি সেল;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*সিএস/আইটি/সফটওয়্যার/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/টেলিকমিউনিকেশন/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস/অ্যাপ্লায়েড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিকস বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

৩. পদের নাম: ড্রাইভার;

বিষয়/বিভাগ/দপ্তর: পরিবহন অফিস;

পদসংখ্যা: ৬টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*বৈধ লাইসেন্স থাকতে হবে;

*ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

৪. পদের নাম: অফিস সহায়ক;

বিষয়/বিভাগ/দপ্তর: ভেটেরিনারি টিচিং হাসপাতাল, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদ;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*অষ্টম শ্রেণির পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

৫. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;

বিভাগ: মাওলানা ভাসানী রিসার্চ সেন্টার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা—

*অক্ষরজ্ঞান থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

‘রেজিস্ট্রার, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল-১৯০২’ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: মাভাবিপ্রবির অফিশিয়াল ওয়েবসাইট

Check Also

ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শেষ ২০ অক্টোবর

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির আইটি প্রোডাক্ট বিভাগ সার্ভিস এক্সপার্ট পদে …

Premium SEO Backlinks
Premium SEO Backlinks