যমুনা গ্রুপে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদনে নেই বয়সসীমা

যমুনা গ্রুপ সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগ জেনারেল ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: যমুনা গ্রুপ
পদের নাম: জেনারেল ম্যানেজার
বিভাগ: এইচআর, অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা: দেশের শ্রম আইন, এইচআর (HR) কার্যক্রম এবং কমপ্লায়েন্স বা বিধি-বিধান পরিপালন সংক্রান্ত বিষয়ে গভীর জ্ঞান।
অভিজ্ঞতা: ১৮ থেকে ২০ বছর

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: হবিগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে  ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৮ অক্টোবর ২০২৬