৯ জেলায় সরাসরি সাক্ষাৎকারে চাকরি দেবে এসিআই

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী এসিআইয়ের ফার্মাসিউটিক্যালস ব্যবসায় ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে মাস্টার্স বা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে।

পদের নাম: ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ

প্রতিষ্ঠান: অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি থাকতে হবে। তবে এইচএসসি পর্যন্ত বিজ্ঞান বিভাগে পড়াশোনা থাকতে হবে।

বয়সসীমা: ৩২ বছরের নিচে।

অন্যান্য যোগ্যতা: ইংরেজি ও বাংলায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ফার্মাসিউটিক্যালস সেলসে ক্যারিয়ার গড়ার আগ্রহ এবং বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে।

কাজের ধরন: নির্বাচিতদের চিকিৎসক, ফার্মেসি ও স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে হবে। এসিআইয়ের পণ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য প্রদান এবং স্বাস্থ্যসেবা খাতে প্রতিষ্ঠানটির পণ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কাজ করতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় ও সমন্বিত বেতন কাঠামোর পাশাপাশি রয়েছে টিএ/ডিএ, মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ইনসেনটিভ, উৎসব বোনাস, প্রফিট শেয়ার, লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্স, সেরা পারফরমারদের বিদেশ ভ্রমণের সুযোগ, পরিবারের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি, ক্যারিয়ার উন্নয়নের সুযোগ।

সাক্ষাৎকারের সময়: সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্তের সঙ্গে ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি এবং সব শিক্ষাগত সনদ ও মার্কশিটের মূল কপি ও ফটোকপি সঙ্গে নিয়ে নির্ধারিত স্থানে ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে হবে।

সাক্ষাৎকারের স্থান ও সময়সূচি:

ঢাকা: ২, ৩ ও ৪ অক্টোবর ২০২৬।
নোভো টাওয়ার (লেভেল-৫), ২৭০, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা-১২০৮।

রাজশাহী: ২ অক্টোবর ২০২৬।
হাউস-৩০৭, রোড-২, পদ্মা রেসিডেনশিয়াল এরিয়া, রাজশাহী।

বরিশাল: ২ অক্টোবর ২০২৬।
আরিফ ম্যানশন (পুরোনো শিক্ষা বোর্ড), হাউস-২৯৯, নবগ্রাম রোড, ফরেস্টার লেন, বরিশাল।

রংপুর: ২ অক্টোবর ২০২৬।
হাউস-২৭১/১, রোড-৫, মুলাটোল, রংপুর।

বগুড়া: ৩ অক্টোবর ২০২৬।
প্লট-২৯২১, গোহাইল রোড, থানথনিয়া (মাহবুবনগর), বগুড়া।

কুমিল্লা: ৩ অক্টোবর ২০২৬।
হাউস-১৬২/খ, স্টেশন রোড, ধর্মপুর, কুমিল্লা।

কক্সবাজার: ৪ অক্টোবর ২০২৬।
আশরাফ আলী টাওয়ার, হাউস-১৬৭৪/০২, ওয়ার্ড-৬, উত্তর দীঘির কুল রোড, কক্সবাজার।

ময়মনসিংহ: ৪ অক্টোবর ২০২৬।
হাউস-১১/খ, জেল রোড, কাশর, ময়মনসিংহ।

যশোর: ৫ অক্টোবর ২০২৬।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিপরীতে, চাঁচড়া, যশোর।

হেল্পলাইন: অফিস চলাকালীন +৮৮০ ২২২৬৬০৫১৩৩ (এক্সটেনশন: ৩১৪, ৩১৭, ৩৩৫, ৩৬৬, ৩৭৫)।

বিস্তারিত বিবরণ ও আবেদন প্রক্রিয়া জানতে এখানে দেখুন।

Check Also

ইনচার্জ নিয়োগ দেবে এসএ গ্রুপ, কর্মস্থল চট্টগ্রাম, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ‘প্যাকিং ইনচার্জ’ …

```html
আমাকে লাইক দিন
```
Premium SEO Backlinks
Premium SEO Backlinks