ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বায়ত্তশাসিত বাণিজ্যিক ব্যাংকটি সাব–ব্রাঞ্চ ইনচার্জ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১৫ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)
পদের নাম: সাব–ব্রাঞ্চ ইনচার্জ
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কোর ব্যাংকিং সিস্টেম, এএমএল/কেওয়াইসি নিয়মাবলি ও বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। লক্ষ্যমাত্রা অর্জন, ঋণের ঝুঁকি মূল্যায়ন ও নেতৃত্বদানে দক্ষতা আবশ্যক।
অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৪ থেকে ৪৫ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬
চাকরির বাজার Jobs and Career Solution